দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা সদর

ভারত ও পাকিস্থানের চেয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৭, ২০২২
ডিসেম্বর ১৭, ২০২২ ০ কমেন্ট 339 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঝাউডাঙ্গা কলেজের ২৫ বছরপূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব স্মরণিকা বেত্রাবতী প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,“পূর্বের টিনের ঝাপড়া ঝাউডাঙ্গা কলেজ এখনকার ঝাউডাঙ্গা কলেজের আকাশ পাতাল তফাত। আমি শুনেছি সুন্দর নান্দনিক ঝাউডাঙ্গা কলেজ সৃষ্টিতে সব অবদান বীর মুক্তিযোদ্ধা এমপি রবির প্রচেষ্টায় সবই সম্ভব হয়েছে। আমি অভিহিত হয়েছি বর্তমান কলেজের চেহারা দেখে। পড়া-শুনাসহ সকল ক্ষেত্রে এই কলেজের সফলতাও রয়েছে। তিনি আরো বলেন, আজকের এই আনন্দ উল্লাস কিছুই থাকতোনা। যদি জাতির জনক বঙ্গবন্ধু এদেশ স্বাধীন না করতো। সবই সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য। গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও পাকিস্থানের চেয়ে মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। বিগত সময়ে শিক্ষার্থীদের টাকা দিয়ে পাঠ্য বই কিনতে হতো। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বছরের প্রথম দিনে ৩৩-৩৪ কোটি বই বিনামূল্যে শিক্ষর্থীদের হাতে তুলে দেওয়া হয়। দেশের উন্নয়ন স্বাধীনতা বিরোধীদের সহ্য হয়না। তারা আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
রজত জয়ন্তী উৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ঝাউডাঙ্গা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম শওকত হোসেন, ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আনিছউদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোপাল ঘোষাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহসভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারন সম্পাদক মো সুমন হোসেন, প্রভাষক মইনুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সদস্য সাংবাদিক ইয়ারব হোসেন, মো রমজান আলী বিশ্বাস, সাবেক ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। এসময় কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক/ শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
পরবর্তী পোস্ট
কালীগঞ্জে বিজয় দিবস উদযাপিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting