দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:২০
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
কারও দলীয় পরিচয় মুখ্য থাকবে না’: আশরাফুল আলম
শ্যামনগরে  পানিতে ডুবে শিশুর  মৃত্যু
কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসারাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জনসম্মিলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৭, ২০২৩
সেপ্টেম্বর ৭, ২০২৩ ০ কমেন্ট 416 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ সম্মেলন। এই সংস্থা বিশে^র শিল্পোন্নত ও ধনী দেশগুলোর সংগঠন। এই সংগঠনে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বড় বড় উন্নত দেশগুলো সদস্য। একদিকে, বিশে^র উন্নত ধনী রাষ্ট্রগুলো অধিক পরিমাণে জ্বালানী ব্যবহার করে কার্বন নি:সরণ করছে। সেই কার্বন দূষণের খেশরাত দিতে হয় তৃতীয় বিশে^র গরিব দেশগুলোর সাধারণ মানুষকে। অপরদিকে, ধনী দেশগুলো থেকে ঋণ নিয়ে বাংলাদেশসহ দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো কয়লা, ডিজেল ও ফার্নেস তেলাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থাপন করছে। এর ফলে এসব গরিব উন্নয়নশীল দেশে পরিবেশ বিপর্যয় ঘটছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ খাতে অরাজকতা চলছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খরবগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে কি পরিমাণ সরকারি অর্থ তছরুপ হচ্ছে বিদ্যুৎ খাতে। জ্বালানী ও বিদ্যুৎ খাতে দূর্নীতি ও লুটপাট বন্ধ এবং জি-২০ সম্মেলনে আগত বিশ^ নেতাদের কাছে বিভিন্ন দাবি জানিয়ে সাতক্ষীরা আলোচনা সভা ও জনসম্মিলন অনুষ্ঠিত হয়েছে। কয়লা, গ্যাস বা হাইডোজেন নয়, নবায়নযোগ্য জ্বালানীতে অর্থায়ন চাইÑএই দাবিতে সাতক্ষীরা ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ, ক্লিন, বিডব্লিউজিইিডি গ্রোথ ওয়াচ আয়োজিত জনসম্মিলনীতে স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর আবদুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও নাগরিক নেতা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন নেতা আবদুস সামাদ, প্রাক্তন কাউন্সিলার ফরিদা আক্তার বিউটি, নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলনের নেতা আদিত্য মল্লিক, মফিজুর রহমান, যুবনেতা হাবিবুল হাসান, বৈশাখী পাল, হরিজন নেতা গৌরপদ দাশ, উন্নয়নকর্মী সাকিবুর রহমান, লুইস রানা গাইন, মহিদা মিজান, সাংস্কৃতিককর্মী মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ। জনম্মিলনে সাংবাদিক, উন্নয়নকর্মী, গ্রামীণ নারী, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককমী, রোভার স্কাউটস, নারী অধিকারকর্মী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার, পেস্টুন, প্লাকাডসহ মুখোশ পরে জি-২০ নেতাদের কাছে বাংলাদেশর জ্বালানী খাতের বিভিন্ন দাবি তুলে ধরেন। জনসম্মিলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বিগত দেড় দশক ধরে জ্বালানী খাতে অরাজকতা চলছে। বাংলাদেশের জ্বালানি খাতে ব্যবসার ৮০ শতাংয়শ জি-২০ ভুক্ত দেশগুলোর সাথে হয়ে থাকে। এর মধ্যে এশিয় অঞ্চলের ৬টি দেশ থেকে বাংলাদেশ জ্বালানী তেল সংগ্রহ করে। বক্তারা ‘বাংলাদেশে কয়লা, গ্যাস বা হাইডোজেন নয়, নবায়নযোগ্য জ্বালানীতে অর্থায়ন চাই’-দাবি জানিয়ে বলেন, আমাদের জীবাশ্ম জ্বালানী দরকার নেই, আমাদের দরকার-নবায়নযোগ্য জ্বালানী। সেজন্য নেতৃবৃন্দ জি-২০ সম্মেলনে এই বিষয়ে বিশ^ নেতৃবৃন্দের কাছে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী অভিযানের উদ্বোধন জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে
পরবর্তী পোস্ট
শার্শার কায়বা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting