দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৩২
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় নায়ক তাপস পালের মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২০
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০ কমেন্ট 450 ভিউস

অনলাইন ডেস্ক: প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পাল। বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

বাংলা ছবিতে তিনি ছিলেন যেন সেই পরিচিত পাশের বাড়ির ছেলে। আজও বাঙালি দর্শক বার বার সেই ‘দাদার কীর্তি’র তাপসকে মনে করেন। সেই ছবিতে প্রবল জনপ্রিয় হয়েছিল তাঁর নিপাট ভালমানুষি, যাকে হয়তো আমরা ‘বোকামি’ বলে পরিহাস করে থাকি। কিন্তু তা আজও প্রেমের বার্তা দিয়ে ফেরে। এখানেই বোধহয় তাপস পালের অভিনয়ের দক্ষতা। যা দেখে চিরঞ্জিত চক্রবর্তী পর্যন্ত বলেছিলেন, ‘‘তাপস পাল ‘দাদার কীর্তি’তে যে অভিনয় করেছেন তা আমি করতে পারতাম না।’’ ‘দাদার কীর্তি’র মতো ‘সাহেব’ ছবিতেও তিনি উজ্জ্বল। বার বার এমন চরিত্র নির্বাচন করছেন, যা বাংলার তথাকথিত ‘হিরোইজম’কে ভেঙে দিয়েছে। এই স্বাভাবিক, সারল্যই ছিল তাপস পালের ইউএসপি। যে কারণে তাঁর একের পর এক পারিবারিক ছবি হয়ে উঠেছিল তৎকালীন বাংলার ‘কমার্শিয়াল ছবি’। এক দিকে নিপাট সারল্য অন্য দিকে ক্লাইম্যাক্সে পৌঁছে বীরত্ব প্রদর্শন করে নায়িকাকে উদ্ধার। এমন বহু দৃশ্যে তিনি অভিনেতা থেকে স্টার হয়ে উঠেছিলেন। এই কর্মাশিয়াল স্টারকে অভিনয়ের জন্য ডেকেছিলেন বুদ্ধদেব দাশগুপ্তের মতো পরিচালক। দর্শক দেখেছে ‘উত্তরা’ বা ‘মন্দ মেয়ের উপাখ্যান’ ছবিতে তাঁর অসামান্য অভিনয়।

শুধু কি তাই? তাঁর সহজিয়া অভিনয় তাঁকে আরব সাগরেও টেনে নিয়ে গিয়েছিল। ১৯৮৪তে হীরেন নাগের ছবিতে তাঁর বিপরীতে নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। রাখি গুলজারের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তাপস পাল পুরোদস্তুর বাংলার অভিনেতা। কলকাতায় তরুণ মজুমদারের ডাকে মুম্বই থেকে কলকাতা ফিরে এসে দেবশ্রী রায়ের সঙ্গে অভিনয় করেন ‘ভালবাসা ভালবাসা’ ছবিতে। ১৯৮৫-তে এই ছবি বক্স অফিসে বিপুল সাফল্য এনে দেয়।

বাংলা ছবিতে তৈরি হয় দেবশ্রী-তাপস জুটি। একে একে বাড়তে থাকে ছবির তালিকা। ‘অর্পণ’, ‘সুরের সাথী’, ‘সুরের আকাশে’, ‘নয়নমণি’, ‘চোখের আলোয়’, ‘তবু মনে রেখো’। তপন সিংহ থেকে অঞ্জন চৌধুরী, অরবিন্দ মুখোপাধ্যায় থেকে তরুণ মজুমদার আশি থেকে নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের প্রেম, অভিমান, অনুরাগ এবং লড়াই— বাঙালির সমস্ত আবেগের মিশেল সেই তাপস পাল।

পরবর্তীকালে দেবশ্রী পেরিয়ে শতাব্দীর সঙ্গে জুটি বাঁধেন এই নায়ক। হরনাথ চক্রবর্তী, তরুণ মজুমদারের হাত ধরে এই জুটির ম্যাজিক ক্লিক করে বক্স অফিসে। শুধু শতাব্দী বা দেবশ্রী নয় ইন্দ্রাণী হালদার থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। দেবাদিত্যের ‘আটটা আটের বনগাঁ লোকাল’ ছবিতে শেষ বারের মতো দেখা গিয়েছিল তাঁকে।

রুপোলি পর্দার নায়ক থেকে সংসদের গণ্ডিতে। ২০০৯ সালে মোড় ঘুরে যায় তাপস পালের অভিনেতা জীবনে। ওই বছর রাজ্যের শাসক দল তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হন তাপস পাল। নানা মন্তব্যকে ঘিরে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই সঙ্গে রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারও করে সিবিআই। শেষ পর্যন্ত অভিনয়ের চেনা জগতেও ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু অসুস্থতা তাঁকে সরিয়ে নিয়ে গেল সবার অলক্ষ্যে।

সামনেই দোল। বসন্তের মন কেমন করা হাওয়ায় ভরে গিয়েছে শহর। ‘দাদার কীর্তি’র ‘কেদার’ আবার পথে নামবেন রং মাখতে। কিন্তু বাস্তব ‘কেদারের’ জীবনে ইতি টেনে দিল এই বসন্ত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতীয় রুপীসহ আশাশুনি থেকে দু”জন আটক
পরবর্তী পোস্ট
তালায় ইজিবাইকের ধাক্কায় ৭ বছরের শিশু নিহত

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting