দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৭
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ব্রাজিলের কাছে হেরে দ.কোরিয়া কোচের পদত্যাগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৬, ২০২২
ডিসেম্বর ৬, ২০২২ ০ কমেন্ট 471 ভিউস

স্পোর্টস ডেস্ক : ২০১০ বিশ্বকাপের পর আবারও শেষ ষোলোয় খেলার সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। কিন্তু সাফল্যের ধারাটাকে আর বাড়াতে পারেনি তারা।
ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
আসর থেকে ছিটকে যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন দক্ষিণ কোরিয়া কোচ পাউলো বেন্তো। এখন ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি। তবে এর আগে বিশ্রামটা নেওয়া প্রয়োজন।
বেন্তো বলেন, ‘সিদ্ধান্তটা আমি সেপ্টেম্বরেই নিয়েছিলাম এবং আজ (গতকাল) নিশ্চিত করলাম। আমি তাদের কোচ হিসেবে খুবই গর্বিত, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, তবে আমি কোরিয়া দলের সঙ্গে আর থাকব না। বিশ্রাম নিয়ে পরে ভেবে দেখব কী করা যায়। আমি খেলোয়াড়দের ও জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্টকে তা বলেছি। ’
৫৩ বছর বয়সি এই পর্তুগিজ দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ২০১৮ সালে। গত চার বছরে তার অধীনে ৫৭ ম্যাচে ৩৫ জয়, ১৩ ড্র ও ৯ টিতে হারের মুখ দেখেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা ড্র করে উরুগুয়ে বিপক্ষে। কিন্তু ঘানার কাছে ৩-২ গোলে হেরে যায় পরের ম্যাচে। সেই ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বেন্তো।
তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করে এশিয়ার দেশটি। বেন্তো বলেন, ‘বিশ্বকাপ ও গত চার বছরে যা করেছি তাতে আমরা খুব গর্বিত হতে পারি বলে বিশ্বাস করি আমি। আমার মনে হয় গ্রুপ পর্বে আমরা সত্যিই ভালো করেছি যদিও আর পয়েন্ট নিতে পারতাম। যেমন ঘানাকে হারানো উচিত ছিল। তবে আমরা খুবই গর্বিত হতে পারি। নিঃসন্দেহে এটি অন্যতম সেরা দল, যাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি আমি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় জাসদ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ভয়াবহ আকার ধারণ করেছে মোবাইল ফোনে লুডু জুয়া

রিলেটেড পোস্ট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting