দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৬
আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

বুধহাটা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ : ইউপি সদস্যের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০১৯
আগস্ট ২১, ২০১৯ ০ কমেন্ট 725 ভিউস

নিজস্ব প্রতিবেদক : চেয়ারম্যান আ.ব.ম মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের তিন ইউপি সদস্য। দফায় দফায় তাদের উপর হামলার ঘটনা ঘটছে। চরম নিরাপত্তাহীনতায় থাকা তিন ইউপি সদস্যরা জীবনের নিরাপত্তার জন্য মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।
ইউপি সদস্যরা হলেন, বুধহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান, ৩ নং ওয়ার্ডের সদস্য হাফেজ মো. রবিউল ইসলাম ও সংরক্ষিত আসন ৭, ৮, ৯ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য মমতাজ বেগম।
পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগে এই তিন ইউপি সদস্য জানান, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ব.ম মোসাদ্দেক হোসেন সরকারি চাউল বিতরণে অনিয়ম, সরকারি কর্মসূচীর প্রকল্পে অনিয়মের মাধ্যমে টাকা আতœসাৎ, মেম্বরদের ভাতার টাকা আতœসাৎ করেছেন। চেয়ারম্যানের এসব কর্মকা-ের কারণে গত ৫ আগষ্ট আমরা তিন ইউপি সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকাসহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশের কারণে গত ১১ আগষ্ট বুধহাটা বাজারে ইউপি সদস্য হাফেজ মো. রবিউল ইসলামকে মারপিট করতে উদ্যত হয়ে অপমান অপদস্ত করে চেয়ারম্যানের ক্যাডার সন্ত্রাসী সাদ্দাম, ইজদান ও হাতেম। হুমকি দিয়ে বলে, বুধহাটা বাজারে যেন কখনো না দেখি। বাজারে আসলে তোর হাত পা ভেঙ্গে দেব।
অভিযোগে আরও জানানো হয়, (১৯ আগষ্ট) সোমবার ইউপি সদস্য মতিয়ার রহমান ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার সময় শ্বেতপুর বটতলা মোড় এলাকায় দুপুরের দিকে আতর্কিতভাবে হামলা চালায় চেয়ারম্যানের ক্যাডার বুধহাটা এলাকার হাতেম সরদারের ছেলে ইমনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন। মোটর সাইকেলের গতিরোধ করে গাড়ি থেকে নামিয়ে গায়ে হাত তুলে অপমান অপদস্ত করে। হুমকি দিয়ে বলে, তোর এত সাহস হল কি করে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার। তোর জীবন শেষ করে দিবো, তোর বাড়ির লোকজনদেরও দেখে নেব। এসব বলে গালিগলাজ করে চলে যায়। ঘটনাগুলো সঙ্গে থাকা পাইথালি গ্রামের বিল্লাল হোসেন, শ্বেতপুর গ্রামের তাহের সানাসহ স্থানীয়রা ঘটনাটি দেখে ও শোনে। এই ঘটনা আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম ও তদন্ত ওসি ইমারত হোসেনকে অবহিত করি।
৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মমতাজ বেগমকে কিছুদিন পূর্বে চেয়ারম্যানের ক্যাডার সাদ্দাম হোসেন বুধহাটা ব্রাক অফিসে মারপিট করতে উদ্যত হয় ও গালিগালাজ করে। যা আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম হোসেনকে জানানো হলে তিনি মধ্যস্থতা করে দেন।
তিন ইউপি সদস্য জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে জানান, চেয়ারম্যানের ইন্দনে পরিকল্পিতভাবে দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। যে কোন সময় আমাদের উপর হামলা চালিয়ে জীবনহানির মত ঘটনা ঘটাতে পারে। আমাদের বাড়িতে অবৈধ কিছু রেখেও পরিকল্পিতভাবে মামলায় ফাঁসাতে পারে। আমাদের পরিবারও নিরাপত্তাহীনতার মধ্য দিনাতিপাত করছে। চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করলে নেপথ্যে থাকা তার অনেক দূর্নীতির কাহিনী উন্মোচিত হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
পরবর্তী পোস্ট
আশাশুনি ও কলারোয়া থানা থেকে ৫ কোটি টাকা কামিয়েছেন ওসি বিপ্লব

রিলেটেড পোস্ট

আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

জুলাই ২৮, ২০২৬

গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার

জুলাই ২৬, ২০২৬

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

জুলাই ২৬, ২০২৬

আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

জুলাই ২৬, ২০২৬

ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল...

জুলাই ২৬, ২০২৬

বুধহাটায় খাল পরিষ্কারে নামলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

জুলাই ২৫, ২০২৬

খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর: চেয়ারম্যান প্রার্থী...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ

জুলাই ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting