বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী ডাবলু’র উঠান বৈঠক

আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় ইউপি চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম পাড়া) মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব আঃ গফফার মোল্যার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যার প্রার্থী, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও আশাশুনি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুলু। অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী ইদ্রিস আলি, যুব কিশোর সংসদের সেক্রেটারী আবু সাইদ, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, কবিরুল ইসলাম, প্রভাষ কুমার চুটু, শাহিন আলম, আমিরুল ইসলাম, রিপন হোসেন, আসলামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রার্থী ডাবলু তার বক্তব্যে বলেন, নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে দালাল মুক্ত করবো, সাধারণ মানুষসহ শান্তিপ্রিয় মানুষ যে চরম অশান্তির মধ্যে রয়েছে তা দূর করে ইউনিয়নের শান্তি ফিরিয়ে আনবো।

Recomended