বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আটক ২

সাতনদী অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তরুণীর বাবা। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করা হয়। হত্যার শিকার ওই তরুণী রাজধানীর বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, ২৯ জানুয়ারি এক যুবক এবং ওই তরুণী রেস্টুরেন্টে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় যুবকের পরিচিত একটি বাসাতে নিয়ে আসে। পরে ভিকটিমের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তরুণীটি মারা যান।

মামলার এজাহারে বলা হয়, তরুণী অসুস্থ হয়ে পড়লে একটি বাসায় নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়। তখন বেশি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত যুবকসহ আরও একজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

spot_img

More from this stream

Recomended