বিনম্র শ্রদ্ধায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের অমর একুশে উদযাপন

সংবাদদাতা:

মহান একুশের ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল নানা কর্মসূচি পালন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন গ্রাহকদের ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদান করা হয়েছে। আগত গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স জমা নিয়ে তাৎক্ষণিক ছবি তুলাসহ বায়োমেট্রিক গ্রহন, বিভিন্ন মোটরযানের রেজিষ্ট্রেশনের কাগজ পত্র শোরুম কর্তৃক জমা নিয়ে তাৎক্ষণিক নাম্বারের একনলেজমেন্ট ছিলিপসহ অন্যান্য কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের প্রদান করা হয়েছে।

অপরদিকে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) কে এম মাহবুব কবীরের নেতৃত্বে ও মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোর্দ্দার এর তত্ত্বাবধানে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে ১২.০১ মিনিটৈ পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। পুস্পস্তবক অর্পণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাইফুল ইসলাম, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন, মোঃ শামীম আহমেদ এনরোলমেন্ট অফিসার (ডি.আর.সি) টাইগার আই.টি বাংলাদেশ লিমিটেড, মোঃ জুয়েল রানা, ফিক্য্ংি ম্যান (ডি.এন.পি), মোঃ ইসমাইল হোসেন, এনরোলমেন্ট এক্সিকিউটিভ টাইগার আই.টি বাংলাদেশ লিমিটেড, মোঃ নাজমুল হাসান এনরোলমেন্ট এক্সিকিউটিভ, মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার লিঃ, (গঝচ) ড্রাইভিং লাইসেন্স, মোঃ নাজমুল ইসলাম, মোঃ শরিফুর রহমান, মোঃ জিয়াদ আলী, মোঃ আব্দুর রাশেদ, মীর এরশাদ আলী ও মোঃ রাজু আহমেদ।

spot_img

More from this stream

Recomended