বিদ্যুৎ স্পৃষ্টে লাখ টাকার ষাঁড়ের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিবেদক: যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন নামে এক খামারির একলাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। রোববার (২১মার্চ) দিবাগত মধ্যরাতে পৌরশহরের স্বরুপদাহ গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে। পোল্ট্রি খামারে ক্ষতিগ্রস্থ হয়ে তিনি গরু পালন শুরু করেন। আনোয়ার হোসেন বলেন, গোয়ালে আমার তিনটি ও ছোট ভাই শফিয়ার রহমানের দুইটি গরু ছিল। গরুর খাবারের পাত্রর উপর বিদ্যুতের বাতি জ্বলছিল। রাত একটার পরে কোন এক সময় বড় ষাঁড়টি শিং দিয়ে বাতিতে আঘাত করে। তখন বাতি ভেঙে তার গায় পড়ে। ভোরে উঠে দেখি বিদ্যুতায়িত হয়ে ষাঁড়টি মরে পড়ে আছে। সোমবার সকালে লাখ টাকা মাটিতে পুঁতে এসেছি। ষাঁড়টির দাম একলাখ ২০ হাজার টাকা হবে।

spot_img

More from this stream

Recomended