দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৯
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বিএনপি’র প্রস্তুতি সভায় হাতাহাতি: অতর্কিত হামলায় আহত ২

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২২
জানুয়ারি ৮, ২০২২ ০ কমেন্ট 412 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ জানুয়ারী দেশব্যাপি বিএনপি’র জনসভা সফল করার লক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভায় দুগ্রুপের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১২টায় তুফান কনভেনশন সেন্টারে প্রস্তুতি সভার শুরুতেই এ ঘটনা ঘটে। সভা শুরুর কিছুক্ষণ পর অতর্কিত হামলায় সভাস্থলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এতে দুইজন নেতাকর্মী আহত হয়েছে। তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং সভা শেষ করার নির্দেশ দেয়। নেতাকর্মীরা তাৎক্ষণিক সভা শেষ করে সভাস্থল ত্যাগ করেন। বিএনপি’র একাধিক নেতা-কর্মী জানান, শহরের লেকভিউ সম্মেলন কক্ষে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা চলছিল। এরই মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ঈসমাইল হোসেন নিরব ও সদস্য শাহাদাত হোসেনের উপর অতর্কিতভাবে হামলা করে সোহেল গ্রুপ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। মুহুর্তেই ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এনে পুনরায় সভা শুরু করেন।

মূলত জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে হেয় প্রতিপন্ন করতে এবং দলের নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি করতে এধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক আমান উল্লাহ আমান হত্যা মামলার অন্যতম আসামী। বিভিন্ন সভা সমাবেশে মানিকের নেতৃত্বে সংঘর্ষ সৃষ্টি এবং দলের নেতাকর্মীদের সাথে মতবিরোধ চালিয়ে যাচ্ছে সোহেল। সভা শুরুর কিছুক্ষণ পর পুলিশ এসে সভা বন্ধ করতে বললে তাৎক্ষণিক নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ঈসমাইল হোসেন নিরব বলেন, পুর্ব পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের অসম্মান ও আমাকে মারধর করা হয়েছে। সভা চলাকালীন হঠাৎ কোন কারণ ছাড়াই আমান হত্যা মামলার অন্যতম আসামী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক তার লোকজন নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এসময় আজিজ, করিম, মনি, হাবলু, মুকুল, সরোয়ার, মিলন সিকদারসহ অনেকেই আমাকে মারধর করেছে। প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তারা মরিয়া হয়ে উঠেছে। জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, আগামী ২২ জানুয়ারী দেশব্যাপি বিএনপি’র জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভায় গিয়েছিলাম। সভার এক পর্যায়ে সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে ঈসমাইল হোসেন নিরব ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাহাদাত হোসেনের উপর অতর্কিতভাবে হামলা করে। তাৎক্ষণিক আমরা বিষয়টি সমাধানের পর পুনরায় সভা শুরু করি। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ চলে আসে এবং মিটিং শেষ করে আমরা সভাস্থল ত্যাগ করি। মুলত সভা পন্ড হওয়ার আগেই আমাদের সকল আলাপ আলোচনা শেষ হয়েছে। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী জানান, গণমাধ্যমে আসার মত তেমন কিছু হয়নি। নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া সোহেল আহমেদ মানিককে বহিস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচন স্থগিত
পরবর্তী পোস্ট
রমজাননগরে ঘরের তালা ভেঙ্গে দ‚র্ধর্ষ চুরি,থানায় অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting