দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৪০
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বউ পালানোর ক্ষোভে ‘সিরিয়াল কিলার’! ধরা পড়ল ১৮ মহিলার খুনি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৮, ২০২১
জানুয়ারি ২৮, ২০২১ ০ কমেন্ট 432 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: চমকে দেওয়া ঘটনা সামনে এল তেলেঙ্গনায়। বিয়ের পর প্রতারণা করে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল স্ত্রী। আর এই রাগেই মোট ১৮ জন মহিলাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তার নাম মইনা রামুলু। বহুদিন পলাতক থাকার পর, অবশেষে পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড এই সিরিয়াল কিলার। অভিযুক্তের গ্রেফতারির পর সামনে আসা তথ্যে চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের।

১৮টা খুনই নয়, সিরিয়াল কিলার মইনা রামুলুর নামের পাশে অপরাধের তালিকাও বেশ লম্বা। এর আগে অন্তত ২১টি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে রয়েছে খুন থেকে সম্পত্তি চুরির মতো গুরুতর অপরাধে। এছাড়াও একবার পুলিশ হেফাজত থেকেই পালিয়ে যান মইনা।

মুলুগ ও ঘাটকেসর পুলিশ স্টেশনে মইনার নামে দায়ের হওয়া দুটি অভিযোগের আলাদা-আলাদা তদন্ত চলাকালীনই মইনা রামুলুর খোঁজ পায় পুলিশ। পরিকল্পনা মতো ফাঁদ পেতে গ্রেফতার করা হয় এই দুষ্কৃতীকে। হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত রামুলু তেলেঙ্গনার সাংডিরেড্ডি জেলার বাসিন্দা। ২১ বছর বয়সে বাবা-মার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু, বিয়ের কিছুদিন পরই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় রামুলুর স্ত্রী। বউকে না পাওয়ার রাগ গিয়ে পড়ে অন্য মহিলাদের উপর। আর সেই ক্ষোভেই ২০০৩ সাল থেকে এক এক করে ১৮ জন মহিলাকে কোনও কারণ ছাড়াই নৃশংসভাবে খুন করেছে সে। এমনই জানা গেছে পুলিশ সূত্রে। শুধু তাই নয়, স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পরই একাধিক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে মইনা রামুলু।

পুলিশ সূত্রে খবর, এর আগে ২০১১ সালে পুলিশের হাতে ধরা পড়েছিল মইনা। খুনের অভিযোগ-সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায়, তাকে আজীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। সঙ্গে ৫০০ টাকা জরিমানাও ধার্য করা হয়। কিন্তু, সাজা পাওয়ার পর তাকে চিকিসার জন্য মানসিক হাসপাতালে ভর্তি করানো হলে, ফাঁক পেয়ে সেখান থেকে আরও ৫ সাজাপ্রাপ্তকে নিয়ে পালিয়ে যায় মইনু। উল্লেখ্য, এরপরও গুচ্ছের অপরাধে জড়িত ছিল সে। নতুন করে একাধিক মামলা দায়ের হয় তার নামে। ২০২০ সালের ১০ ডিসেম্বরও বছর ৪৫-এর মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে খুনের অভিযোগ ওঠে এই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে। এত বছর পলাতক থাকার পর এই কেসের তদন্তে নেমেই পুলিশের হাতে ধরা পড়ে সিরিয়াল কিলার মইনু রামালু।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হিরো আলমের গানে প্রতারণার অভিযোগ নাজুর
পরবর্তী পোস্ট
সরে দাঁড়ালেন কলারোয়া পৌরসভার আ’লীগের বিদ্রোহী প্রার্থী মজনু চৌধুরী

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting