দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৩
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়ীতে নিজ কন্যাকে আত্মগোপনে রেখে মিথ্যা অপহরণ ও মানবপাচার মামলা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২১, ২০২০
জানুয়ারি ২১, ২০২০ ০ কমেন্ট 382 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার স্বপন মিস্ত্রী কর্তৃক তার নিজ কন্যাকে আত্মগোপনে রেখে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা অপহরণ ও মানবপাচার মামলা দায়েরসহ স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যাচার করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার দক্ষিণ ফিংড়ি গ্রামের মৃত খান শাহাজান আলীর ছেলে ওহিদুল শেখ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্ত্রী আছিয়া খাতুন একজন স্কুল শিক্ষিকা। আমাদের বাড়ির চারপাশে হিন্দু সম্প্রদায়ের বসবাস। তাদের সাথে আমাদের অত্যান্ত সু-সম্পর্ক রয়েছে। সম্প্রতি একই এলাকার আমাদের প্রতিবেশী স্বপন কুমার মিস্ত্রির কন্যা সীমা রানী গত ০১/১২/২০১৯ তারিখে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যায়। ওই রাতেই স্থানীয় ইউপি মেম্বর সুকুমার রায়হানের কাছে জিজ্ঞাসা করে সীমা কোথায় আছে ? এরপর ওই মেম্বর সেখান থেকে এসে আমাকে বলেন, সীমা বাড়ি থেকে চলে গেছে, কিন্তু রায়হানের কথা অনুযায়ী সে তো নির্দোষ। এদিকে, এখবর পেয়ে আমরা উভয়ে একত্রিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সীমাকে উদ্ধার করে শ্যালক আব্দুল্লাহ সরদার, রেজিস্ট্রার আলাউল করিমের সহযোগিতায় স্থানীয় সাবেক মেম্বর মাহফুজের হাতে সীমাকে তুলে দেই। এরপর সীমাকে বাড়ি নিয়ে সাবেক মেম্বর মাহফুজ এবং বর্তমান মেম্বর সুকুমার বেধড়ক মারপিট করে। সীমা বাড়ি যাওয়ার পরদিন তার বাবা স্বপন মিস্ত্রি তাকে আত্মগোপনে রেখে অপহরণ করা হয়েছে মর্মে আমার ও আমার পুত্রের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। শুধু এতেই ক্ষ্যান্ত হয়নি তিনি মঙ্গলবার (২১ জানুয়ারী) আমাদের বিরুদ্ধে আবারও একটি মানব পাচার আইনে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি এ সময় প্রশ্ন রেখে বলেন, সীমা উদ্ধার হওয়ার পরও কিভাবে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে এটি আমার বুঝে আসে না। তিনি বলেন, স্বপন মিস্ত্রি অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। ইতিমধ্যে অপহরন মামলায় আমি জামিনও নিয়েছি। তিনি আরো বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ। অপহরণ তো দূরের কথা কোন ধরনের ঝামেলার সাথে আমরা জড়াতে চায় না। অথচ স্বপন মিস্ত্রি ব্যক্তিগত ক্ষোভ মেটাতে একের পর এক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। এছাড়া আমার স্কুল শিক্ষিকা স্ত্রী আছিয়ার বিরুদ্ধেও পত্র-পত্রিকায় মিথ্যা তথ্য সরবরাহ করে ভিত্তিহীন বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে। বর্তমানে স্বপন মিস্ত্রী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের পুরো পরিবারটিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছে দিয়েছে। এদিকে, এ ঘটনায় আমার পুত্রকে আমরা মারপিট করলে সেও আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে চলে গেছে। আমরা তারও কোন সন্ধান পাচ্ছি না। বর্তমানে স্বপন মিস্ত্রীর দায়ের করা মিথ্যা মামলায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। এমতাবস্থায় তিনি (ওহিদুল শেখ) উক্ত স্বপন মিস্ত্রির দায়ের করা মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে আনছার সদস্যদের বসবাস

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting