প্রেমিকাকে রেখে পুতুলকে বিয়ে!

সাতনদী অনলাইন ডেস্ক: প্রাক্তন বান্ধবীর নজর ফোনে বেশি থাকত- সেই যুক্তিতে বান্ধবীকে রেখে পুতুলের সঙ্গে মেশা শুরু করেন হংকঙের ৩৬ বছরের এক ব্যক্তি। ফলে পুতুলের প্রতি নিজের আকর্ষণ অনুভব করে জীবনসঙ্গিনী হিসেবে মানুষের পরিবর্তে সেক্স ডল বা যৌন পুতুলকেই বেছে নিয়েছেন জাই তিয়াংরং নামের ওই ব্যক্তি। এক বছর আগে কেনা পুতুল ‘মোচি’ কেই সম্প্রতি বিয়ে করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৬ বছরের তিয়াংরং বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাবা-মা, আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ওই পুতুলকে বিয়ে করেছেন তিনি। পুতুল মোচির জন্য আইফোন ১২ সহ একাধিক উপহারও কিনেছেন ওই ব্যক্তি। পুতুলের শরীর নষ্ট হতে পারে- এই আশঙ্কায় তিনি নিজের স্ত্রীকে চুম্বন করেননি বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

জানা গিয়েছে, ২০১৯ সালে ১০ হাজার ইউয়ানে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) মোচিকে কিনেছিলেন তিনি।

এই বিয়ে নিয়ে তিয়াংরং বলেন, ‘আমি মোচিকে খুব সম্মান করি। এর আগে আমার প্রেমিকা ছিল এক নারী। কিন্তু এখন আমি পুতুলের প্রতি আকৃষ্ট। যদিও আমি ওর সঙ্গে কোনও দিন যৌন সম্পর্ক স্থাপন করিনি।’

পুতুলকে বিয়ে করার কারণ হিসেবে তিনি বলেন, ‘যখন আমি আর আমার প্রাক্তন বান্ধবী এক সঙ্গে থাকতাম, ওর নজর ফোনেই বেশি থাকত। কিন্তু মোচি আলাদা। তার সব আকর্ষণ আমাকে ঘিরেই।’

spot_img

More from this stream

Recomended