দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০১
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়শিক্ষাসারাদেশ

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কাটছাঁট সিলেবাসে মূল্যায়নের চিন্তা

কর্তৃক kobirubel.satnadee জুন ১৯, ২০২০
জুন ১৯, ২০২০ ০ কমেন্ট 444 ভিউস

Captureকরোনাভাইরাসের প্রাদুর্ভাবে টানা প্রায় ছয় মাস অনির্ধারিত বন্ধে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এ বছর আর ক্লাস হওয়ার খুব একটা সময় থাকছে না। এ অবস্থায় শিক্ষার্থীদের ওপরের শ্রেণিগুলোতে ওঠার জন্য মূল্যায়নের নানা বিকল্প চিন্তা নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা প্রশাসন। এখন পর্যন্ত সিলেবাস কাটছাঁট করে সংক্ষিপ্ত পরিসরে মূল্যায়নের বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে করোনা পরিস্থিতির অবনতি হলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার বিষয়ে ভিন্ন চিন্তাও আসতে পারে। আর পাবলিক পরীক্ষাগুলো পিছিয়ে নেওয়া হবে। পিছিয়ে যাচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তিও।

শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব চিন্তার কথা জানা গেছে। তবে তাঁরা বলছেন, আসলে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। কারণ আগস্টেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ক্লাস হওয়ার সুযোগ আরও কমে যাবে। তখন বিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ পরীক্ষা আদৌ নেওয়া যাবে কি না, তা তখনই বলা যাবে। তবে সেপ্টেম্বরেও যদি পরিস্থিতি ভালো হয় তাহলে যতটুকু ক্লাস নেওয়া যায় তার ভিত্তিতে মূল্যায়ন করা যাবে। কারণ, বিকল্প হিসেবে সিলেবাস ধরেই ইতিমধ্যে টেলিভিশনের মাধ্যমে ক্লাস প্রচার করা হচ্ছে। এতে বেশির ভাগ শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে সংশ্লিষ্ট আছে।

অবশ্য কোনো কোনো স্কুল ও কলেজের অধ্যক্ষ বলছেন, যদি পরীক্ষা নিয়েই মূল্যায়ন করতে হয় তাহলে সব বিষয়ের পরীক্ষা না নিয়ে মৌলিক কয়েকটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা যেতে পারে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে এই ছুটি সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। ফলে দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ইতিমধ্যে প্রাথমিকে প্রথম সাময়িকী পরীক্ষা বাদ হয়ে গেছে। আসন্ন দ্বিতীয় সাময়িকী পরীক্ষাও হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে মাধ্যমিকের অর্ধবার্ষিকী পরীক্ষাও বাতিলের খাতায় চলে গেছে। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণিতে কীভাবে উঠবে, তা–ও আটকে আছে।

বিদ্যমান পরিস্থিতিতে আপাতত সিলেবাস কাটছাঁট করে মূল্যায়নের কথাই বেশি ভাবছেন নীতিনির্ধারকেরা। দেশের মাধ্যমিক ও কলেজগুলো দেখভাল করে মাউশি। সংস্থাটির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, মাধ্যমিকে অর্ধবার্ষিকী পরীক্ষা তো আর নেওয়া গেলই না। এখন সেপ্টেম্বরেও যদি স্কুল খুলে তখন হয়তো বাকি ৫০ শতাংশ সিলেবাসের ভিত্তিতে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা হতে পারে। এগুলো নির্ভর করছে পরিস্থিতির ওপর।

এখন পর্যন্ত দেশে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষাই হলো একমাত্র ব্যবস্থা। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক  বলেন, ইতিমধ্যে যতটুকু ক্লাস হয়েছে বা ভবিষ্যতে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব হবে তার ওপর ভিত্তি করেই পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে ওপরের শ্রেণিগুলোর সঙ্গে যেসব বিষয়ের সাদৃশ্য আছে কেবল সেগুলোর ভিত্তিতেই মূল্যায়ন হতে পারে। যেমন সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে ওঠার জন্য যে পরীক্ষা (বার্ষিক) হবে সেখানে শিক্ষাক্রমে অষ্টম শ্রেণির সঙ্গে সাদৃশ্য থাকা বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

ক্লাস না হওয়ায় মূল্যায়ন কীভাবে হবে, জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, এখন পর্যন্ত টেলিভিশনে চলা ক্লাসের ওপরই তাঁরা গুরুত্ব দিচ্ছেন। তাঁরা দেখেছেন ৯০ শতাংশের ওপর শিক্ষার্থী টিভির ক্লাসের ওপর কোনো না কোনোভাবে যুক্ত আছে। মূল্যায়নের বিষয়ে তাঁরা কয়েকটি বিকল্প চিন্তা করে রেখেছেন। তবে সেটি নির্ভর করছে করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার ওপর। যখন এই পরিস্থিতি স্বাভাবিক হবে তার ১৫ দিন আগে থেকেই প্রবণতা বোঝা যাবে। তখন কোন বিকল্পটি বেছে নেওয়া হবে, তা জানানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে, প্রাথমিকেও সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতেই মূল্যায়নের চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

অনিশ্চিত এইচএসসি পরীক্ষা ও একাদশে ভর্তি:

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হওয়া হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু স্থগিত এই পরীক্ষা এখন কবে হবে, তা ঠিক হয়নি। ফলে ১৩ লাখের বেশি পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কমপক্ষে ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা শুরু হবে। আর আটকে থাকা একাদশ শ্রেণির ভর্তিও শিক্ষাপ্রতিষ্ঠান যখন খুলবে তার ১৫-২০ দিন আগে শুরু করা হবে।

সব মিলিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় করোনা বড় ধরনের আঘাত হেনেছে। এমন পরিস্থিতিতে মূল্যায়ন কীভাবে হতে পারে—জানতে চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, যদি পরীক্ষা নিয়েই মূল্যায়ন করতে হয় তাহলে মৌলিক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি ও গণিতের ওপর মূল্যায়ন করা যেতে পারে। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানের কিছু মৌলিক বিষয়ে মূল্যায়ন হতে পারে। আর পরিস্থিতি বিবেচনায় যদি পরীক্ষা ছাড়াই ওপরের শ্রেণিতে পদোন্নতি দিতে হয় তাহলে সেই সিদ্ধান্ত নেবে সরকার। সূত্র: প্রথম আলো

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলার কোভিড-১৯ পরিস্থিতি চিত্র
পরবর্তী পোস্ট
তালা-খলিলনগর রাস্তাটি মরন ফাঁদে পরিনত, দ্রুত মেরামতের দাবী

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting