দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদরস্বাস্থ্য

প্রথম স্টেজে চিকিৎসা নিলে ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব-ডাঃ মিজানুর রহমান

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৬, ২০২২
নভেম্বর ২৬, ২০২২ ০ কমেন্ট 604 ভিউস

রুবেল হোসেন: বর্তমান সময়ে সারা বিশ্বে ক্যান্সারকে ঘাতক ব্যাধী হিসাবে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ২০২০ সাল পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারে ২৩ লক্ষ মহিলা আক্রান্ত হয় যার মধ্যে ৭ লক্ষ মহিলা মৃত্যুবরণ করেন। পৃথিবী ব্যাপী ৮ টি ক্যান্সার ডায়াগনসিস হলে ১ টি হয় ব্রেস্ট ক্যান্সার। তবে প্রথম স্টেজে চিকিৎসা নিলে ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি নিরাময় করা সম্ভব বলে মনে করেন উপমহাদেশের বিশিষ্ট ব্রেস্ট ক্যান্সার সার্জন, জাতীয় ক্যান্সার গবেষনা ইনস্টিটিউট এর সার্জিক্যাল ওকোনলজী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মিজানুর রহামান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সাতক্ষীরা ক্যান্সার কেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত “ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট:আমরা কোথায়” শির্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডাঃ মিজানুর রহমান আরো বলেন, “স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২সালে আমাদের দেশে গড় আয়ু ছিল ৪৭ বছর যা এখন ৭৩ বছরেরও বেশি। গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে ক্রনিক ডিজিজ (হৃদরোগ, ক্যান্সার) ও বৃদ্ধি পেয়ছে। উন্নত দেশগুলো এমনকি পার্শ্ববতী দেশ ভারত ও উদ্ভুত সমস্যা মোকাবেলায় সক্ষম হলেও আমরা এখনো অনেক খানি পিছিয়ে আছি। ব্রেস্ট ক্যান্সারে উন্নত দেশে মৃত্যুর হার মাত্র ২৫% কিন্তু আমাদের দেশে মৃত্যুর হার ৮০%। কিন্তু আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারের যথাযথ চিকিৎসা থাকা স্বত্ত্বেও আমরা ব্রেস্ট ক্যান্সার নিরাময় করতে পারছি না। প্রথম পর্যায়ে রোগ সনাক্ত করে সঠিক চিকিৎসা গ্রহণ করলে আমি হলফ করে বলতে পারি কাউকে অন্তত ব্রেস্ট ক্যান্সারে মরতে হবে না। আমাদের কাছে রোগীরা রোগ সনাক্তের ৬ মাস পরে এমননি অনেকে দেড় বছর পরেও আসে। তখন তাদের রোগের অবস্থা এডভান্স পর্যায়ে পৌছায় ফলে চিকিৎসায় তা আর নিরাময় করা সম্ভব হয় না। অনেকে ব্রেস্ট ক্যান্সারকে সাধারণ চর্মরোগ মনে করে অপচিকিৎসা নিয়ে মৃত্যুমুখে পতিত হন। আমার গবেষনা মতে ৫৫% রোগী আসেন প্রথম পর্যায়ে আসেন। ৩০% রোগী আগে অপারেশন ও বিভিন্ন চিকিৎসা নেওয়ার পর আমাদের কাছে আসেন। প্রাথমিক পর্যায়ে আমরা রোগীক সার্জারি এবং এডভান্স পর্যায়ে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেই। ক্যান্সারের সঠিক চিকিৎসা দেশে আছে বিধায় অপচিকিৎসা ও বিদেশ নির্ভর না হয়ে প্রথম পর্যায়ে চিকিৎসা গ্রহণ করতে হবে।
এসময় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস নেন। কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
শনিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা মেডিকেল কলেজের হল রুমে আয়োজিত সেমিনারে সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং খুলনা মেডিকেল কলেজের অনকোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মনোয়ার হোসেন, জেলা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ আজিজুর রহমান, গাইনি বিভাগের প্রধান ডাঃ শংকর প্রসাদ মন্ডল, সার্জারী বিভাগের প্রধান ডাঃ শরিফুল ইসলাম, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শামসুর রহমান, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিঃ ডেপুটি সেলস ম্যানেজার আমিরুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি সাতক্ষীরার কৃতি সন্তান ডাঃ মোঃ মিজানুর রহমানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সাতক্ষীরা ক্যান্সার কেয়ার ওয়েলফেয়ার সেন্টারের যৌথ আয়োজনে ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় আয়োজিত সেমিনার সঞ্চালনা করেন রেডিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ সুতপা চ্যাটার্জি।
এসময় বাহার বারী মাহমুদা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মেধা তালিকায় উর্ত্তীর্ন ৫ জন শির্ক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এবং আর্থিকভাবে অসচ্ছল ৫ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
গ্রেফতার আলফা মাদক মামলায় কারাগারে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting