প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ইং-২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজকে জড়িয়ে সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন রতন যে সংবাদ সম্মেলন করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আব্দুল আজিজ। প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমি আব্দুল আজিজ, গত ২ সপ্তাহ যাবৎ ব্যবসায়ীক কাজে ঢাকায় আছি। কিন্তু গত ইংরেজী ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে ৩ নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন রতনের দূর্ণীতির ও অপরাধের খন্ডচিত্র নামক লিফলেট প্রচার করা হয়।  আমি ও আমার পরিবার এ সম্পর্কে কিছুই জানিনা। আসন্ন ইউনয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আমার পিতাও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছালামতুল্যা গাজী ৩ নং সখিপুর ইউনিয়নে দীর্ঘ ২০ বছর একাধারে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আমি উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করি। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে আমার পথচলা। রতন চেয়ারম্যান, ভাল ? কি খারাপ ? কত টাকার মালিক ? কতটা সম্পদের মালিক হয়েছেন ? সেটা নিয়ে আমার ও আমার পরিবারের কোন কৌতূহল নেই। ২০১৮ সালে ২ জানুয়ারী সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়েছিলেন।  তখন থেকে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা আসামী করে মামলা করেন। ঐ মামলা সাতক্ষীরা কোর্টে বিচারাধীন। বিচারের আগে বিচারাধীন মামলা সম্পর্কে মন্তব্য করা দায়িত্বহীনতা, কান্ডজ্ঞানশূণ্য বলে মনে করি। রতন চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ও মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী

আব্দুল আজিজ, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা আওয়ামী লীগ।

spot_img

More from this stream

Recomended