দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পৌর কাউন্সিলর শাহীনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাদাবীর অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০১৯
ডিসেম্বর ৪, ২০১৯ ০ কমেন্ট 423 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন কর্তৃক স্বামী-স্ত্রীর বিবাদ মিমাংসার নামে অসহায় দরিদ্র নারীর কাছ থেকে ৫০ হাজার চাঁদাদাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শহরের কুখরালী এলাকার শামছুর সরদারের কন্যা সাবিনা খাতুন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা একজন অসহায় দরিদ্র ইটভাটার শ্রমিক হওয়ায় কারণে কোন কিছু যাচাই-বাছাই না করে পাটকেলঘাটা ভার্সা গ্রামের মাজেদ মোড়লের পুত্র নুর ইসলামের সাথে পারিবারিকভাবে আমাকে বিয়ে দেয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্বামী নুর ইসলাম আমাকে মারপিটসহ নির্যাতন করতো। তারপরও পিতা দরিদ্র হওয়ার কারণে সব কিছু সহ্য করে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তার বয়স ৫ বছর। দীর্ঘ ৬ বছরের সাংসারিক জীবনে আমার স্বামী আমাকে ৪ বার তালাক দিয়েছে আবার ৪ বিয়েও করেছে। সম্প্রতি আমার স্বামী তার ছোটভাই শরিফুল ইসলামকে আমার ঘরে পাঠিয়ে দেয় তার সাথে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার জন্য। কিন্তু আমি এতে রাজি না হওয়ায় স্বামী নুর ইসলাম আমাকে বেধড়ক মারপিট করতে থাকে এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। আমি কোন উপায় না পেয়ে আমার সন্তানকে নিয়ে পিতার বাড়িতে চলে আসি। এঘটনায় আমার স্বামী নুর ইসলাম আমি তার বাড়ি থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে পালিয়েছি মর্মে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কাউন্সিলর শাহীন বিষয়টি মিমাংসা করবেন বলে সদর থানার কাছ থেকে তিনি দায়িত্ব নেন। কিন্তু অর্থলোভী শাহীন বিচারের নামে আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমার পিতা এবং ভাই গরিব মানুষ হওয়ায় তার দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় শাহীন লাঠি সোটা ও জুতা দিয়ে আমাকে মারপিট করে এবং আমাকে বলতে বাধ্য করায় যে আমি স্বামীর বাড়ি হতে আড়াই লক্ষ টাকা নিয়ে এসেছি। যা কাউন্সিলর শাহীন মোবাইলে ভিডিও করে। অথচ আমার স্বামী তার ভাইকে (দেবর) দিয়ে আমার সাথে অসামাজিক কাজের লিপ্ত হওয়ার চেষ্টা করলো সে বিষয়ে কোন প্রতিবাদ না করে শাহীন অর্থের লোভে তাদের পক্ষ নিয়েছেন।
তিনি বলেন, আমার স্বামী একজন কৃষক। একটি জরাজীর্ণ মাটির ঘরে বসবাস করে। অথচ তার ওই ভাঙা ঘরে আড়াই লক্ষ টাকা রাখবেন সেটি কোন সুস্থ্য মানুষ বিশ্বাস করতে পারে না। তিনি আরো বলেন, কাউন্সিলর শাহীন বিচারের নামে চান শুধু টাকা। কোন সমাধান না করে তিনি টাকা নিয়ে জোরপূর্বক ওই লম্পট স্বামীর বাড়িতে আমাকে পাঠাতে চান। সংবাদ সম্মেলন থেকে এ সময় ভুক্তভোগী সাবিনা খাতুন একজন অসহায় নারী হিসেবে অর্থলোভী শাহীন কাউন্সিলর ও তার লম্পট স্বামী এবং দেবরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া আ.লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
দেবহাটায় দুটি ব্রীজের নির্মান কাজের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting