দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:০০
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

পূর্ব বিরোধের জেরে হামলায় সন্তানসহ গৃহবধুসহ আহত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৪, ২০২২
অক্টোবর ১৪, ২০২২ ০ কমেন্ট 537 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত হয়েছে। সাতক্ষীরা সদরের ফিংড়িতে শুক্রবার জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহতের স্বামী মুনায়েম জানান, বেশ কয়েক বছর ধরেই জমি জমা সংক্রান্ত বিরোধ চলছে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের বাসিন্দা হামিদের সাথে একই গ্রামের মৃত. ভূবন সরকারের ছেলে কলেজ শিক্ষক শিবপদ সরকার ও তার ভাইদের। এ নিয়ে বিভিন্ন সময় শালিষ হলেও সিদ্ধান্ত মেনে না নেওয়ায় আদালতে মামলা হয়। নিজেদের ভোগদখলীয় জমিতে টয়লেট তৈরি করছিলো হামিদের ছেলে মুনায়েম হোসেন(২৪)। নির্মান কাজ প্রায় শেষ পর্যায়ে ছিলো। শুক্রবার জুম্মার নামাজের সময় শিবপদ সরকার, নিরাপদ সরকার, হরিপদ সরকারসহ তাদের ভাইপোরা মিলে মুনায়েমের নির্মানাধীন পাকা টয়লেটে ভাংচুর চালায়। জুম্মার নামাজ চলাকালীন সময়ে হামলা হওয়ায় সে সময় বাড়ির পুরষরা নামাজরত ছিলেন। ভাংচুর ঠেকাতে মুনায়েমের স্ত্রী ওই স্থানে গেলে তার ওপর হামলে পরে শিবপদসহ তার ভাই ও ভাইপোরা। মুনায়েমের স্ত্রী মোছা আখি ইসলামের দুই মাস পূর্বে সিজার করা হয়। সেই কাটা স্থানে লাথি মারে শিবপদ। যন্ত্রনায় চিৎকার করে মাটিতে পরে গেলে এসময় তাকে উপর্যুপরি লাথি, কিল ঘুষি মারতে থাকে তারা। এ সময় মুনায়েমের দুই মাস বয়সী শিশু তার স্ত্রীর কোলে ছিলো। শিশুটির শরীরের কয়েকটি আঘাত লাগে। আখির চিৎকারে স্থানীয় প্রতিবেশি মহিলারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় শিবপদ সহ বাকিরা চলে যায়। আখি ইসলাম মূমুর্ষ অবস্থায় বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার হাতে মুখে ঘুষির আঘাতে ফোলা দেখতে পাওয়া যায়।
অন্যদিকে মামলা থেকে বাঁচতে শিবপদও আহতের নাটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিবেদকের সামনেই সে মোটর সাইকেল চালিয়ে এসে হাসপাতালে ভর্তি হয়। তার বক্তব্য নিতে গিয়ে তার আঘাতের স্থান দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। তবে তিনি জানান, তাদের পৈত্রিক সম্পত্তি তাদেরই শরীকের এক ব্যক্তি ৪৮ শতক বেশি জমি বিক্রি করে ভারতে চলে যান। এ নিয়ে বার বার শালিষ মামলা হয়েছে। তবে তিনি হমলার ঘটনা নিয়ে বলেন, তিনটার দিকে আমি গ্রামের বাড়ি গিয়ে মুনায়েমের কাছে আমাদের জমিতে টয়লেট নির্মান করার কথা জিজ্ঞাসা করলে তারা আমাকে ও আমার ভাইপোকে মারধোর করে। তবে তিনি সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অস্ত্র মামলার আসামী মিজান বেপরোয়া
পরবর্তী পোস্ট
বুধহাটা কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির নির্বাচনে চেয়ারম্যান ডাবলু সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting