দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

পিএন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ৭, ২০২২
ফেব্রুয়ারি ৭, ২০২২ ০ কমেন্ট 286 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান পি. এন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকারের অনিয়ম- দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী অহমাদ।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ জানুয়ারী পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার আমার কাছে তিন দিনের ছুটির আবেদন জানালে এতে আমি আপত্তি জানায়। এক পর্যায়ে আমার অসম্মতিতে তিনি সিনিয়র শিক্ষক হাফিজুল ইসলামের কাছে তিন দিনের ছুটির লিখিত আবেদনটি দিয়ে তার গ্রামের বাড়ি চলে যান। উক্ত তিনদিন শেষ হওয়ার পরও তিনি অদ্যবধি উক্ত প্রতিষ্ঠানে যোগদান করেননি। সিনিয়র শিক্ষক হাফিজুল ইসলাম তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি দুই দিন পরে আসবেন বলে জানান।

এরপর থেকে তিনি তার ফোনটি বন্ধ রাখেন। তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের দৈনন্দিন কাজের সমস্যা সৃষ্টি হচ্ছে। সকল শিক্ষক কর্মচারীদের জানুয়ারী মাসের বেতন বিল ব্যাংকে জমা দেয়া সম্ভব হচ্ছেনা। নির্ধারিত সময়ে বিল জমা দিতে না পারলে সরকারী টাকা ফেরত যাবে। এছাড়া এনটিআরসিএ শিক্ষকদের যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি বলেন, গত ১১ জানুয়ারী পরিচালনা পরিষদের সভায় তাকে বিগত বছরগুলোর আয় ব্যায়ের হিসাব জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। কিন্তু আজ পর্যন্ত বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি কোন আয় ব্যয়ের হিসাব জমা দেননি।

এছাড়া প্রতিষ্ঠানের চলমান জটিলতা ও বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষক কর্মচারীদের নিয়ে আলোচনা করার সময় তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্র কান্তের অদক্ষতা, অনিয়ম, অর্থ আতœসাৎ ও প্রশাসনিক বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে একটি লিখিত আবেদন করেন।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ১ মার্চ স্থানীয় ও ২ মার্চ ঢাকা একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৮ মার্চ পরিচালনা কমিটির সভায় ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ঘোষনা করা হয় এবং নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা জন্য বলা হয়। অথচ জনৈক এক শিক্ষক প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্তিসহ কমিটির কিছু সদস্যকে হাত করে নেন। তাদের ম্ধ্যামে তিনি আবেদনও করেন।

বিভিন্ন মাধ্যম দিয়ে তাকে নিয়োগ দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে তিনি উক্ত পদের যোগ্য না হওয়ায় তার আবেদন বাতিল করা হয়। এরপর তিনি নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ম্যানেজিং কমিটির সদস্য সালমা পারভিনকে দিয়ে সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত গত ১৪ জানুয়ারী ৭দিনের মধ্যে কারন দর্শানোর জন্য নির্দেশ দেন। অথচ বিষয়টি অফিস সহকারী কবিরুল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্তি আমাকে না জানিয়ে তা গোপন করেন। সময়মত জবাব না দেয়ায় আদালত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন। পরে আদালতে খোঁজ নিয়ে জানা যায় রেজুলেশন ও বিদ্যালয়ের অন্যান্য গোপন নথি কমিটির সদস্যদের পাচার করে অফিস সহকারী ও ভাপপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

এ ব্যাপারে তাদের কারন দর্শানোর নোটিশ দিলে তারা আজ অবধি কোন সদুত্তর দিতে পারেননি। একই সাথে তারা বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারনে বিদ্যালয়ের বিভিন্ন অসুবিধার কথা চিন্তা করে বিষয়টি নিরসনের জন্য গত ১ জানুয়ারী, ২ ও ৪ ফেব্রæয়ারী কয়েক দফায় পরিচালনা কমিটির সভা ডাকা হয়। কিন্তু এতে তারা উপস্থিত না হওয়ায় এক পর্যায়ে ৪ ফেব্রয়ারী মুলতবী সভার সিদ্ধান্ত মোতাবেক প্রজ্ঞাপন অনুযায়ী ৩৫ এর ৪,৫ ও ৬ ধারা অনুসারে উপস্থিত সদস্য বৃন্দের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে শেখ হাফিজুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত সর্বসম্মতিতেক্রমে গৃহিত হয়।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকারের অনিয়ম-দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে এ সময় পি. এন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্যগন, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এড. শাহ আলম’র বারের সদস্যপদ প্রত্যাহার
পরবর্তী পোস্ট
পৌরসভায় এসএমই সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting