দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৬
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

পারমাণবিক স্কোয়াডকে প্রস্তুত থাকার নির্দেশ পুতিনের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 341 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাথে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবার পর এবার নিজের পারমাণবিক অস্ত্রের ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন পুতিন। সুপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সবধরনের পারমাণবিক অস্ত্রের স্কোয়াডকে আরও শক্তিশালী করার ঘোষণাও দেন তিনি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করতে পারেন পুতিন। খবর রয়টার্সের।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক চুক্তি নিউ স্টার্ট স্থগিতে পুতিনের ঘোষণার পর থেকেই নানা বিষয়েচলছে আলোচনা-সমালোচনা। চুক্তি বাতিলের ফলে পরমাণবিক হামলার ঝুঁকি আরও বেড়েছে, বলে আশঙ্কা বিশ্লেষকদের। সেই আশঙ্কার মধ্যেই এবার পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট স্কোয়াডগুলোকে অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, নব্য নাৎসীবাদকে ঠেকানোর জন্য আমরা প্রস্তুত। এরইমধ্যে পারমাণবিক বিভিন্ন অস্ত্রের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। যেকোনো সময় হামলার জন্য তাদের প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে কিনঝাল মিসাইল সিস্টেমকে প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি সবগুলো প্রচলিত অস্ত্র; যেমন- দূরপাল্লার কামান, ড্রোন, ট্যাংক এবং ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে।

এদিকে, পুতিনের এমন সিদ্ধান্তকে ‘চরম ভুল’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাইডেন এ আশঙ্কার কথা জানান। তিনি বলেন, আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে রুশ প্রেসিডেন্টের।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এ ধরনের চুক্তি থেকে সরে যাওয়ার অর্থই হলো পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ানো। কোনো সন্দেহ নেই যে এ চুক্তি থেকে বেরিয়ে বড় ভুল করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যে বক্তব্য তিনি দিয়েছেন; হতে পারে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন পুতিন।

এ অব্স্থায় রুশ-ইউক্রেন ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে জাতিসংঘেও। বিশেষ অধিবেশনে যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয়ায় পক্ষে-বিপক্ষে চলে তুমুল কথার লড়াই। এ সময়, রুশ আগ্রাসনকে বিশ্ব বিবেকের জন্য অপমান বলে আখ্যা দেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, এ যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে। বিশ্বব্যপী উত্তেজনা ও বিভক্তিতে ইন্ধন দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো- এ যুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য পরোক্ষ হুমকি হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত হয় নিউ স্টার্ট চুক্তি। এ চুক্তির মাধ্যমে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সংখ্যা নির্দিষ্ট করার নির্দেশনা ছিলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা: জাভি
পরবর্তী পোস্ট
মেসিকে পিএসজির হয়ে খেলতে হলে জাতীয় দল থেকে অবসর নিতে হবে!

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting