দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩১
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটা

পাটকেলঘাটায় ছোট ভাইয়ের হত্যাকারি বড় ভাইয়ের আত্মহত্যা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৯, ২০২১
মার্চ ৯, ২০২১ ০ কমেন্ট 332 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পাটকেহাটায় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া বড় ভাই শাহজাহান মল্লিক সোমবার রাতে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৯ মার্চ) সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নির্মাণ শ্রমিক সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন জগদানন্দকাটি গ্রামের আব্দুল মজিদ মল্লিক জানান, তার বড় ছেলে শাহজাহান মল্লিক রোববার (৭ মার্চ) রাতে বাড়ির গেটে ছোট ভাই মন্তাজ মল্লিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার (৮ মার্চ) মন্তাজের স্ত্রী পিয়া বেগম বাদি হয়ে শাহজাহানসহ তিনজনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শাহজাহানকে ধরার জন্য পুলিশ তার শ্বশুরবাড়ি নগরঘাটার শুকুর আলী বিশ্বাসের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে মঙ্গলবার সকালে তিনি মোবাইল ফোনে খবর পান যে ছেলে শাহজাহান কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের পরেশ রায় চৌধুরীর আমবাগানে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের সুদেব গুপ্তর স্ত্রী সুচিত্রা শীল জানান, মঙ্গলবার ভোরে পরেশ রায় চৌধুরীর আমবাগানে যেয়ে এক ব্যক্তিকে গলায় ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরলে বিষয়টি ইউপি সদস্য বজলুর রহমানকে অবহিত করেন।
জয়নগর ইউপি সদস্য বজলুর রহমান বলেন, তার কাছে খবর পেয়ে সকাল ১০ টার দিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল আলম ও খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তৌফিক টিপু ঘটনাস্থলে এসে মৃতের লাশ উদ্ধার করেন।
খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তৌফিক টিপু জানান, পরেশ রায় চৌধুরীর আমবাগান থেকে গলায় ওড়না জড়িয়ে আত্ম হত্যা করে শাহজাহান মল্লিক। তার পরনে নীল রং এর জিন্টস এর প্যান্ট ছিল। গায়ে ছিল ফুল হাতা জামা। তার পকেটে থাকা মানি ব্যাগ থেকে পাওয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে সনাক্ত করা হয়। সে তার ছোট ভাই মন্তাজ মল্লিক হত্যা মামলার আসামী। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কারাগার থেকে যেভাবে পালিয়ে যান বন্দি রুবেল
পরবর্তী পোস্ট
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে হরিণ দিয়ে ভুরিভোজ, কর্মকর্তা বরখাস্ত

রিলেটেড পোস্ট

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন...

জুন ৯, ২০২৬

পাটকেলঘাটায়  লোকনাথ নাসিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর...

জুন ৭, ২০২৬

পাটকেলঘাটায় বসতভিটা ভাঙচুর- উচ্ছেদের অভিযোগ

জুন ৭, ২০২৬

পাটকেলঘাটায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ৬, ২০২৬

পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত

জুন ২, ২০২৬

পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting