দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:১১
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৯, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৬ ০ কমেন্ট 3 ভিউস

আব্দুর রহমান: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সুরুলিয়া ইউনিয়নের খদ্দে খানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, চাঁদা দাবি ও জমির ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে গনি খান (৪০), রনি খান (২৯), মরিয়ম খান (৬০), শাহিদা বেগম (৩০) ও ফয়েজ খানসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ফয়েজ খানের অবস্থা আশঙ্কাজনক বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আবদুল গনি খান বাদী হয়ে সাতক্ষীরার আমলি আদালত-৬-এ মামলা করেন। মামলায় ডা. খায়রুজ্জামান খান, আলম খান, জাহাঙ্গীর খান, বাবুল খান, মাসুদ খান, আতাউল রহমান ও আবদুর রকিব খানকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর সকালে ডা. খায়রুজ্জামান খান সাইদা বেগমকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়া এবং তাঁর স্বামী
প্রতিবাদ করায় তাঁকে মারধর ও টানাহেঁচড়া করা হয়। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া ৯ সেপ্টেম্বর বিকেলে গনি খানের ২৩ শতক জমিতে গরুর খাবারের জন্য লাগানো ঘাসের নেটের বেড়া ভেঙে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিরোধের মূল বিষয় জমির জায়গা নিয়ে। তবে তিন লাখ টাকা চাঁদা দাবি কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগের বিষয়ে তাঁরা নিশ্চিত নন। অভিযোগকারী পক্ষের দাবি, ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ধসঢ়;‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

 

 

 

 

 

 

 

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের শিশু
পরবর্তী পোস্ট
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা

রিলেটেড পোস্ট

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...

সেপ্টেম্বর ৮, ২০২৬

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting