দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৫
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৬, ২০২৩
আগস্ট ১৬, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোন প্রতিকার নেই। জিম্মি গোটা সমাজ, গোটা জাতি। সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র কংকন মন্ডল মঙ্গলবার বিকেলে গদাইপুর সাঈদের মিল সংলগ্ন প্রধান সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে পৌরসভার সরল ৫নং ওয়ার্ড এর শ্যামল মন্ডল এর ছেলে। ঘটনা স্থলের মানুষ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, শখের অ্যাকুরিয়াম এর মাছ কিনতে বাইসাইকেলে গদাইপুর ইউনিয়নের মানিকতলার বাজারে যায় অংকন (১৩) ও বিজয় (১২)। দোকান বন্ধ থাকায় ফিরতি পথে সাঈদীর মিল ও পিচের রাস্তা মোড়ের মাঝামাঝি পৌঁছালে খুলনার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের বাইসাইকেলের পিছনে ধাক্কা দেয়। বাইসাইকেলের সামনে রডে বসা বিজয় ছিটকে পিচের রাস্তার উপর পড়ে গড়াতে গড়াতে রাস্তার ধারে মাটিতে আর অংকন সাইকেলের নিচে চাপা পড়লে বাসের পিছনের চাকা সাইকেলের উপর দিয়ে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুমেক এ যাওয়ার পরামর্শ দেন। খুলনায় যাওয়ার পথিমধ্যে কপিলমুনিতে অংকন মারা যায়। আর বিজয় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি রয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ৫ টা থেকে সাড়ে পাঁচটার মধ্যে। রাতেই বয়রা মহাশ্মশানে মৃত অংকন এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এঘটনায় এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি করে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুধীজনেরা অভিযোগ করেন, খুলনা থেকে পাইকগাছায় যাওয়া-আসায় পথিমধ্যে গোল্লামারি, জিরোপয়েন্ট, কৈয়াবাজার, ডুমুরিয়া, সর্বশেষ চুকনাগর বাজারে অতিরিক্ত সময়ক্ষেপণ এর ফলে বাসের নির্দিষ্ট সময়ে আসার জন্য প্রত্যেক বাস গাড়ি বেপরোয়া গতিতে গাড়ি চালায়। ফলে সড়কে প্রায় এধরনের দুর্ঘটনা ঘটছে। কোন প্রতিকার নেই। প্রত্যেকবার কোন না কোন অজুহাতে, আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এলাকাবাসীর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় বিএনপির দু’গ্রুপের পৃথক দোয়া ও আলোচনা সভা
পরবর্তী পোস্ট
সরকারি গাছের ডালের আঘাতে বাড়ির বিল্ডিংয়ের মারাত্মক ক্ষতির আশঙ্কা

রিলেটেড পোস্ট

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দের পর...

জুলাই ১৯, ২০২৬

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক জবরদখলে...

জুলাই ৪, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জুন ৩০, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting