দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০০
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ধুলিহর কোমরপুরে কাঠ দিয়ে ইট পুড়িয়ে পরিবেশ দূষণ ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৩১, ২০২১
জানুয়ারি ৩১, ২০২১ ০ কমেন্ট 430 ভিউস

ফিরোজ হোসেন: সদর উপজেলাধীন  ৮ নম্বর ধুলিহর  ইউনিয়নের কোমরপুর ঘোষপাড়ায় বে-আইনি ভাবে ইট তৈরি করে কাঠ দিয়ে পোড়ানো অভিযোগ উঠেছে জাহাঙ্গীর এর বিরুদ্ধে। সরজমিনে গিয়ে দেখা যায়, একশ মন গাছ কেটে পোড়ানো হচ্ছে ইটের পাজা। তার ইটের পাজা থেকে নিগত কালো ধোঁয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহাঙ্গীর গত ৩ মাস আগে হাজারী মন্ডল নামে এক হিন্দু ব্যক্তির নিকট থেকে জমিটি রেজিস্ট্রি করে নেয়। সেই জমিতে থাকা তাদের বসতবাড়ির মাটি দিয়ে এই জাহাঙ্গীর  ঘন বসতি হিন্দু পাড়ার  ভেতরে ইট বানিয়ে সেই ইট কাঠ দিয়ে পোড়াচ্ছে। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে তেমনি এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। এই পাজা জ্বালানোর দিন থেকে শুরু করে  এক সপ্তাহ ধরে কালো ধোঁয়া নির্গত হয়। যে ধোঁয়ার কারণে পাশে বসতরত পরিবারের মানুষ গুলো বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার উপক্রম । এই কাঠের ধোঁয়া  পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এ কথা কারো অজানা না থাকলে ও জাহাঙ্গীরের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।  বেআইনিভাবে এক পাজা ইট পোড়ানোর শেষ প্রায়। আরো ইট পোড়ানোর জন্য নতুন করে ইট প্রস্তুত শুরু করেছে। সাথে সাথে কাটা হচ্ছে প্রচুর পরিমানের গাছ। তার  কাট দিয়ে পোড়ানোর  এই পদ্ধতিকে পাজা বলে। খোঁজ নিয়ে জানা যায়, ইট পোড়ানো নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে কোন ধরণের ইটের ভাটা বা পাজা স্থাপন করা যাবে না। এর বাইরে করতে হলে আইনের সুনির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। যেমন ভাটায় ১২০ ফুট উচ্চতার ধোঁয়া নির্গমনের চুল্লি স্থাপন করা বাধ্যতামূলক হলেও তার কোন বালাই নেই। বিধি নিষেধ রয়েছে জনবহুল এলাকা বা ফসলি জমিতে ইট ভাটা নির্মাণের। ইট পোড়াতে দেশী বা বনজ কোন ধরণের কাঠ ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও বাঁধ বিচার ছাড়াই বিভিন্ন প্রজাতির বনজ গাছ কর্তন করে হচ্ছে।

জাহাঙ্গীরের তৈরি করা পাজার  নির্গত ধোঁয়ায় বায়ু দূষিত হয়ে নানা রোগব্যাধিসহ কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গায় আমার লাগানো গাছ কেটে ইট পড়াচ্ছি তাতে কার কি যায় আসে। পারলে যেখানে খুশি জানান। এই অতিষ্ট থেকে বাঁচতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন
পরবর্তী পোস্ট
এইচএসসির ফরম পূরণের টাকা ফেরতের নির্দেশনা

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting