দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

দোকানঘর উদ্ধার ও মিথ্যা মামলার দায় থেকে অব্যহতির দাবিতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১, ২০২১
মার্চ ১, ২০২১ ০ কমেন্ট 380 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় প্রতিপক্ষ কর্তৃক জমির মালিকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের মোঃ সামছুর রহমান ওরফে খোকন মোল্যার ছেলে মোঃ সেলিম হোসেন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা সামছুর রহমান ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল মজিদ সরদার জীবিত থাকা অবস্থায় তার কাছ থেকে ১৯৯৬ সালের ১৮ জুলাই ৫৩১৭ নং রেজিঃ কোবলা দলিল মূলে ৭ শতক জমি ক্রয় করেন। নামপত্তন করে খাজনা পরিশোধ পূর্বক ভালুকা চাঁদধপুর বাজারের সরকারি রাস্তা সংলগ্ন উক্ত জমিতে বাড়িসহ দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছি। কিন্তু জমি বিক্রেতা ভালুকা চাঁদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মোমিনুর রহমান ওরফে মধু সরদার, মিজানুর রহমান, হাবিবুর রহমান হবি ও মাহবুবুর রহামন মাহবুব, একই গ্রামের সাইদুর রহমানের ছেলে আবু অহিদ বাবলু, আব্দুস সাত্তারের ছেলে ফারুক হোসেন মিঠু, আব্দুল মান্নানের ছেলে ইমদাদুল হক, আইয়ুব আলীর ছেলে রেজাউল কমির বাবু এবং মৃত শরিতুল্যার ছেলে গ্রাম ডাক্তার আব্দুল জব্বার গংরা গত ১৭ জানুয়ারি আমার ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তারা এসময় আমাদের বাড়িঘর ভাংচুর করে এবং দোকান ঘর দখল করে নেয়। সেলিম হোসেন অভিযোগ করে বলেন, এঘটনায় ওই দিন আমি থানায় অভিযোগ দিতে গেলে মধু সরদারের জামাতা আশাশুনির প্রতাপনগর গ্রামের মৃত শাহাদাত গাজীর ছেলে মোঃ জাকির হোসেন কল্লোল ওরফে উজ্জল গাজী প্রশাসনিক ক্ষমতা দেখানোর কারনে সাতক্ষীরা থানা আমাদের কোন অভিযোগ গ্রহণ করেনি। উল্টো উজ্জল গাজীর প্রভাবে ভূয়া ভাড়াটিয়া আব্দুল জব্বার বাদি হয়ে ২৩ জানুয়ারি থানায় আমাদের নামে একটি মিথ্যে মামলা দায়ের করে। মামলা বিষয় জানতে না পারায় ওই দিনই পুলিশ আমাকে গ্রেপ্তার করে কারগারে প্রেরণ করে। সাত দিন হাজত বাস করা পর জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসি। পরে মিজানুর রহমান দোকান ঘর ছেড়ে দেয়ার জন্য আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা পরিশোধের পরও তারা দোকানঘর ছাড়েনি। উল্টো মধু ও মিজান গংরা এখন আমাকে প্রশাসনের ভয় দেখাচ্ছে। তিনি আরো বলেন, জামায়াত নেতা জব্বার মধূর কাছ থেকে ৫০ হাজার টাকায় দোকান ভাড়া নিয়েছে জানিয়ে বলে, আমার ৫০ হাজার টাকা দিলে আমি ঘর ছেড়ে দিব। সে অনুযায়ি সরল বিশ্বাসে জব্বারকে ৫০ হাজার টাকা দেয়া হলেও এখন ঘর ছাড়ছে না। গরু, ছাগল, হাস, মুরগি বিক্রি করে ও কিছু টাকা সুদে নিয়ে আমি তাদেরকে দিয়েছি। কিন্তু এখন আমি আমার সম্পত্তি ফেরত পাচ্ছি না। উল্টো তারা দেশীয় অস্ত্র নিয়ে রাত দিন আমাকে নজরদারিতে রাখছে এবং আমাকে ফাকা পেলে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছি। তিনি দোকার ঘর উদ্ধার, মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি পেতে ও ওই সব দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে মৎস্য চাষী ও খামারীদের মানববন্ধন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কুড়িকাহুনিয়ায় ভেড়ীবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting