দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩১
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়লিড নিউজ

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে আরও ব্যান্ডউইথ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩, ২০২২
জুলাই ৩, ২০২২ ০ কমেন্ট 344 ভিউস

জাতীয় ডেস্ক: দেশের প্রথম সাবমেরিন ক্যাবলে (সি-মি-উই-৪) যুক্ত হচ্ছে আরও ৩৮০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ। আগামী মার্চ মাস নাগাদ সি-মি-উই-৪-এ যুক্ত হচ্ছে এই ব্যান্ডউইথ। এজন্য সরকারের ব্যয় হবে ৩২ লাখ ডলার।
বিষয়টি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদের ২০০তম সভায় কনসোর্টিয়াম ও সরবরাহকারীদের মধ্যে চুক্তি সইয়ের জন্য অনুমোদিত হয়েছে বলে ৩০ জুনের বিএসসিসিএল’র মূল্য সংবেদনশীল তথ্যে এ খবর জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, আপগ্রেডেশন-৬ প্রক্রিয়ার অংশগ্রহণের মাধ্যমে সি-মি-উই-৪ ক্যাবলে কোম্পানির ব্যান্ডউইথ ক্যাপাসিটি কক্সবাজার- টুয়াজ ভায়া সাতুন ও মালাক্কা রুটে ৩৫০০ জিবিপিএস এবং কক্সবাজার-চেন্নাই রুটে ৩০০ জিবিপিএস সক্ষমতা (ক্যাপাসিটি) বাড়ানো হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে ব্যবহার হচ্ছে ৩৪৪০ জিবিপিএস ব্যান্ডউইথ। করোনা মহামারি শুরু হওয়ার আগে যার পরিমাণ ছিল ১০৫০ জিবিপিএস। অপরদিকে ২০০৬ সালে সংযুক্ত হওয়া সি-মি-উই-৪-এর ক্যাপাসিটি ছিল ৮০০ জিবিপিএস, তথা এই পরিমাণ ব্যান্ডউইথ ক্যাবল থেকে দেশে ব্যবহার হচ্ছে। সক্ষমতা বাড়ানো হলে সি-মি-উই-৪ এর সক্ষমতা বেড়ে হবে ৪৬০০ জিবিপিএস।
নতুন সক্ষমতার বিষয়ে জানতে চাইলে বিএসসিসিএল’র একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সক্ষমতা বাড়ানোর প্রথম দিন থেকেই চাইলে পুরো ব্যান্ডউইথ (৩৮০০ জিবিপিএস) ব্যবহার করা যাবে। ২০২৬ সালে ২০ বছরের আয়ুবিশিষ্ট সি-মি-উই-৪ ক্যাবলে কীভাবে আরও ৩৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত করা সম্ভব হবে, জানতে চাইলে ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ২০ বছরের মেয়াদের কথা বলা হলেও আসলে ৩০ বছরেও কিছু হবে না। এটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, সি-মি-উই-৪-এর ক্যাপাসিটি বাড়ানো হলে দেশকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) নির্ভরতা কমিয়ে আনতে হবে। তারা বলছেন, বর্তমানে আইটিসির (৬টি প্রতিষ্ঠান) মাধ্যমে দেশে আসছে প্রায় ১২০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এটা মূলত আমদানি করা ব্যান্ডইউথ। এই পরিমাণ ব্যান্ডইউথ আনতে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। সি-মি-উই-৪-এর সক্ষমতা বাড়ানো হলে আমাদের আর ব্যান্ডউইথ আমদানির প্রয়োজন হবে না। আমরা নিজেরাই সক্ষম হবো। দেশ তৃতীয় সাবমেরিন ক্যাবলেও দ্রুততম সময়ের মধ্যে সংযুক্ত হবে। ফলে ব্যান্ডউইথ আমদানি নির্ভরতা কমাতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
২৮ জুলাই রূপরেখা জানাবে গণতন্ত্র মঞ্চ
পরবর্তী পোস্ট
কওমি শিক্ষার নিয়ন্ত্রণ নিচ্ছে না সরকার

রিলেটেড পোস্ট

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...

জুন ২০, ২০২৬

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting