দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি পঙ্কজ চ্যাটার্জীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৯, ২০২৩
জুলাই ৯, ২০২৩ ০ কমেন্ট 330 ভিউস

স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি পঙ্কজ কুমার চ্যাটার্জীর বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৭০ জন শিক্ষক পঙ্কজ চ্যাটার্জীর বিরুদ্ধে লিখিত অভিযোগটি দায়ের করেন। এতে উপজেলায় কর্মরত শিক্ষকরা তাদের অভিযোগে বলেছেন, বিগত চার বছরেরও বেশি সময় দেবহাটা উপজেলা শিক্ষা অফিসে কর্মরত থাকা উচ্চমান সহকারি পঙ্কজ কুমার চ্যাটাজী সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মরত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষককের অতিষ্ঠ করে তুলেছেন। শিক্ষকবৃন্দ দাপ্তরিক কাজে অফিসে গেলে তাদের সাথে কাজ নিয়ে তালবাহানা, হয়ারানি এবং অবাঞ্চিত ও অশালীন ভাষা ব্যবহার করেন তিনি। বিল পাসের নামে শিক্ষকদের কাছে করেন ঘুষ দাবি। ঘুষ না দিলে শিক্ষকদের বিলে ভুল ব্যাংক হিসাব বসিয়ে হিসাবরক্ষণ অফিসে পাঠান, যাতে শিক্ষকরা হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। এতে শুধু শিক্ষকরাই নয়, বিলে ভুল কোড ও ব্যাংক হিসাব লেখায় হিসাবরক্ষণ অফিসও রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। কখনও নিয়মিত অফিসে আসেননা তিনি, নৈমত্তিক ছুটি ছাড়াই দিনের পর দিন থাকেন অনুপস্থিত। আর যদিও অফিসে আসেন খালি গায়ে বসেন অফিসের চেয়ারে, তাতে অফিসে ঢুকতে বিব্রতবোধ করেন অফিসের নারী স্টাফ ও অফিসে যাতায়াতকারি নারী শিক্ষকরা। পি.আর.এল গমনকারী শিক্ষকদের অর্থ প্রাপ্তি বা বদলীর আদেশ প্রাপ্তিতে বড়সড় ঘুষ দাবি করেন তিনি। দাবিকৃত ঘুষ না দিলে শিক্ষককদের দিনের পর দিন অফিসে ডেকে হয়রানী করেন। তার স্বেচ্ছাচারিতায় চারমাস আগে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জোবেদা খাতুন পি.আর.এল-এ গেলেও তিনি তার বেতনভাতা ও ঈদ বোনাস পাননি। পাসপোর্ট, বর্হি: বাংলাদেশ ছুটি, মাতৃত্বকালীন ছুটি ও চিকিৎসা ছুটি প্রাপ্তি এবং ছুটি শেষে বেতন ভাতাদি প্রাপ্তির ক্ষেত্রেও শিক্ষকদের ব্যাপকভাবে হয়রানি করেন পঙ্কজ চ্যাটার্জী। চিকিৎসা ছুটি থেকে ফেরার পর সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ঋতুপর্না মিস্ত্রির বেতন বন্ধ রাখেন তিনি। পরে ওই শিক্ষক মারা যান। শিক্ষকদের সার্ভিস বইসহ আনুসঙ্গিক কাজ আপডেট করার কথা বললে তিনি উপহাসমুলোক কথা বলেন এবং বিনাকারনে কালক্ষেপণ করেন। তার দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বা সহকারি শিক্ষা অফিসারগণ তাকে সতর্ক করলে তিনি তাদের সাথে রীতিমতো ঔদ্ধত্যপূর্ণ ও মারমুখি আচরণ করেন অভিযুক্ত উচ্চমান সহকারি পঙ্কজ চ্যাটার্জী। এসকল কারনে পূর্ববর্তী কর্মস্থল থেকে শাস্তিমুলোক বদলি হয় তার। দিনের পর দিন দেবহাটা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা অফিসের অফিসারদের সাথে এমন অসদাচরন চলতে থাকায় অবশেষে তাকে দেবহাটা শিক্ষা অফিস থেকে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে শিক্ষকরা তার বিরুদ্ধে গণস্বাক্ষরকৃত অভিযোগটি দায়ের করেছেন। তাছাড়া উপজেলা শিক্ষা অফিসারের সাথে অসদাচরণের ঘটনায় সম্প্রতি শিক্ষা অফিসার মো. আজহারুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান বলেন, শিক্ষকদের গণস্বাক্ষরকৃত লিখিত অভিযোগের অনুলিপি পেয়েছি। বিষয়টি জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন তদন্ত করছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উচ্চমান সহকারি পঙ্কজ চ্যাটার্জী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের আলোচনা ও পরিচিতি সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর মৎস্যজীবীলীগের আহবায়ক কমিটি অনুমোদন

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting