দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় ২১টি পূজা মন্ডপে চলছে দুর্গা মায়ের প্রতিমা তৈরির কাজ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৬, ২০২০
অক্টোবর ৬, ২০২০ ০ কমেন্ট 360 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: আর মাত্র ১৫ দিন। তারপরেই মা আসবেন  মাটির পৃথিবীতে। বাবার বাড়িতে সপরিবারে। তারই আগমনী সুর যেন এখনই ভাসছে সোনা রোদের ঝিলিকে, নীল আকাশে, পেঁজা তুলো মেঘে। প্রকৃতির মতোই  পূজা মন্ডবে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর আবাহন।

ঢাকে কাঠি পড়ার আগেই কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ। কিছু কাঠামোয় বাঁধা হয়েছে খড়। যাঁরা ইতিমধ্যেই খড়ের প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া শুরু করেছেন, তাঁরা এই রোদে শুকিয়ে নিতে পারছেন প্রথম প্রলেপের মাটি। আর মাটি যত দ্রুত শুকোবে ততই দ্রুত হবে প্রতিমা বানানোর কাজ। তাই হাত চালিয়ে একের পর এক মূর্তি গড়ার পাশাপাশি মৃৎশিল্পীরা রোদে মূর্তি শুকনোর কাজটাও সেরে নিচ্ছেন এই ফাঁকে।

মাকে সাজানোর উপকরণ যাঁরা বানান, তাদের ও নাকেমুখে দেখা যাচ্ছে ব্যস্ততার চাপ। এঁরা বিক্রি করেন মায়ের চুল, শোলার, জরির গয়না, চাঁদমালা। দিন যত এগোবে, ব্যস্ততা ততই বাড়বে। তখন রাতের ঘুম ভুলে ঝড়ের গতিতে তারের মুকুট, শোলার গয়না, ডাকের সাজে রকমারি নকশা গড়বে দশ আঙুল। সব মিলিয়ে তাই বাঙালির সেরা উৎসব আসার আগেই পুজোর গন্ধে মাতোয়ারা পুজো মন্ডপ গুলি। সেখানে মৃৎশিল্পীদের পরিশ্রমের সঙ্গে মিলেমিশে একাকার মৃন্ময়ীর গায়ের মাটির গন্ধ। গর্জন তেলের বদলে তাঁদের ঘাম দিয়েই যে চিকমিক করে উঠবে প্রতিমার মুখ!

মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ করতে আর জগতের শান্তি প্রতিষ্ঠিতা হবে এই বিশ্বাস নিয়ে দেবহাটা উপজেলার  ২১টি পূজা মন্ডপ স্বাস্থ্যবিধি মেনে  চলছে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ।

আগামী ২২অক্টোবর ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবছর উপজেলার ৫টি ইউনিয়নে ২১ টি পূজা মন্ডপে উদযাপন করা হবে দুর্গোৎসব।

এ বছর দেবহাটায় উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ০৭টি, পারুলিয়া ইউনিয়নে ০৭টি, সখিপুর ইউনিয়নে ০২টি, নওয়াপাড়া ইউনিয়নে ১টি ও দেবহাটা ইউনিয়নে ০৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা।

আর এই পূজা মন্ডপ গুলোর মধ্যে রয়েছে- কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বহেরা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চারা বটতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, স›ন্যাসখোলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ,     দক্ষিন পারুলিয়া জেলিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নোড়ারচক সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বড়শান্তা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কোঁড়া পাকড়াতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ এবং দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা ফুটবল মাঠ সর্বজনীন দুর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ।

এ বছর দুর্গাপূজা সম্পর্কে প্রতিমা শিল্পীদের কাছে জানতে চাইলে তারা বলেন, অন্যান্য বছরে যেমন উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজা উদযাপন করা হয়। সেই তুলনায় এই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে উৎসব উদ্দীপনা কম হবে। অন্যান্য বছরে যেমন দুর্গাপূজার কমপক্ষে এক মাস আগে থেকে পূজা মন্ডবে সাজসজ্জার কাজ শুরু হয়,সেই তুলনায় এই বছর অনেকটা সাদা-মাটা দুর্গাপূজা পালন করবে দেবহাটা উপজেলার মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে দু’গ্রুপ মুখোমুখি
পরবর্তী পোস্ট
দেবহাটার মধ্যে রক্ত দানে এগিয়ে দেবহাটা ব্লাড ব্যাংক

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting