দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান : ৮ মাসে বিপুল মাদক উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৫, ২০১৯
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০ কমেন্ট 381 ভিউস

মোমিনুর রহমান, দেবহাটা: চলতি বছরের বিগত ৮ মাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি প্রায় শতাধিক মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি অধিকাংশ মাদক কারবারিদের গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। বিগত কয়েক বছরের মধ্যে মাদক বিরোধী এসকল অভিযানে বেশ সাফল্য দেখিয়েছেন পুলিশ সদস্যরা। বর্তমানে নিয়মিত মাদক বিরোধী অভিযান ও মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে দেবহাটা থানা পুলিশের তৎপরতা অব্যহত থাকায়, বিগত সময়ের মাদকের আঁখড়া গুলো এখন অনেকটাই মরুভুমিতে পরিনত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা গেছে, বিগত কয়েক বছর আগেও দেবহাটা উপজেলার মাদক রাজ্য খ্যাত কুলিয়া, বহেরা, কোমরপুর, পুষ্পকাটি, খাসখামার, শ্রীরামপুর ব্রীজ সংলঘœ পশ্চিম কুলিয়া, গুরুগ্রাম, কুলিয়া ব্রীজ সংলঘœ খালপাড়, সেকেন্দ্রা, কদবেলতলা, পারুলিয়ার কাশেম পার্ক এলাকা, ইছামতি হল সংলঘœ শ্মশানঘাট, ধোপাডাঙ্গা, সখিপুর মোড়, চাঁদপুর, গাজীরহাট, নাংলা, নওয়াপাড়া, বসন্তপুর, দেবহাটা সদরের বনবিবি এলাকা, ঘলঘলিয়া, চরশ্রীপুর, ও ভাতশালা এলাকায় বেশ সরব ছিলো অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীদের মাদকের আঁখড়া। বিগত বছর গুলোতে পুলিশের কঠোর অবস্থান ও অব্যাহত অভিযান পরিচালনায় বেশ কিছু মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদকের আঁখড়া উচ্ছেদ করা হলেও, অধিকাংশ মাদক কারবারিরা গ্রেফতার এড়িয়ে ও স্থান পাল্টে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিলো। কিন্তু জানুয়ারীতে দেবহাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন বিপ্লব কুমার সাহা। তারই নির্দেশনায় দেবহাটাকে মাদকমুক্ত করতে সকল পুলিশ সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা শুরু করেন উপজেলার বিভিন্ন এলাকায়। পাশাপাশি মাদকে জিরো টলারেন্স ঘোষনা করে মাদক প্রতিরোধে উপজেলার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে দেবহাটার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় শুরু করেন ওসি বিপ্লব কুমার সাহা। ফলে মাদক প্রতিরোধে মাদক কারবারিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সাধারন মানুষও পুলিশকে সহযোগীতা করতে শুরু করেন। জানুয়ারীতেই একে একে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২ পিছ ইয়াবা, ৬’শ গাঁজা উদ্ধারের পাশাপাশি ৯ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের সহ আটক করে পুলিশ। ফেব্রুয়ারীতে ১০ মাদক কারবারিকে আটক পরবর্তী মামলা দায়ের সহ ১২৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫’শ গাঁজা উদ্ধার করা হয়। মার্চ মাস থেকে ফেন্সিডিল ও ইয়াবা কারবারিদের পাশাপাশি অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হলে এপ্রিলের শেষ পর্যন্ত অভিযান চালিয়ে দেবহাটা থানার পুলিশ সদস্যরা ৩৩৭ বোতল ফেন্সিডিল, ২’শ গাঁজা ও ১৯০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি এসকল অভিযানে ১০ মাদক ব্যবসায়ীকে আটক পরবর্তী তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব সাহা চলমান এ মাদক বিরোধী অভিযান জোরদারের পাশাপাশি অব্যাহত রাখায় মে থেকে আগষ্ট পর্যন্ত পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আরো ৬’শ বোতল ফেন্সিডিল, প্রায় ১ কেজি গাঁজা, ১৬৩ পিছ ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধার করে। এসকল অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ৩৩ জন মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের সহ অধিকাংশকে আটক করে পুলিশ। তাছাড়া চলতি সেপ্টেম্বর মাসেও ইতোমধ্যেই ২৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে দেবহাটা থানার পুলিশ সদস্যরা। চলমান মাদক বিরোধী এমন সফল অভিযানের ফলে ইতোমধ্যেই দেবহাটা থানা পুলিশ ১ হাজার বোতল ফেন্সিডিল, ৫ শতাধীক পিছ ইয়াবা ও ৩ কেজি গাঁজা উদ্ধার এবং প্রায় ১’শ মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের সহ অধিকাংশ মাদক কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আর গ্রেফতার এড়াতে বাকি মাদক কারবারিরাও বর্তমানে গাঁ ঢাকা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশের সাফল্যময় এমন অভিযান অব্যহত থাকায় অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে আমরা রীতিমতো যুদ্ধ ঘোষনা করেছি। যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের অধিকাংশকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এমনকি মাদক কারবারিদের মদদদাতাদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে উল্লেখ করে মদিক প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন ওসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করার আহবান জানালেন এমপি রবি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ওমেরা এলপিজির রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting