দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৭
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০২০
আগস্ট ১৭, ২০২০ ০ কমেন্ট 441 ভিউস

 দেবহাটায় উপজেলা প্রশাসন:

ইয়াছিন আলী: দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পরে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।

সভায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার প্রমুখ

উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন। জুম ক্লাউডের মাধ্যমে এই সভাটি বিভিন্ন স্থান থেকে সকলে পর্যবেক্ষনের ব্যবস্থা করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ সুধীমন্ডলী উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।

দেবহাটা উপজেলা শ্রমিকলীগ: দেবহাটা উপজেলা শ্রমিকলীগের আয়োজনে জাতীয় শোক দিবসে একটি শোক র‌্যালী ও পরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় শোক র‌্যালীটি উপজেলা বাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে পরে শ্রমিকলীগ কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আরমান হোসেন, দেবহাটা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি রাজিব হোসেন জর্জসহ শ্রমিকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে নৃশংস হত্যার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলের কঠিন বিচার দাবী করেন।

দেবহাটা প্রেসক্লাব: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবসে একটি শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন যুগ্ম সাধারন সম্পাদক নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, কার্য্যকরী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, কার্য্যকরী সদস্য এম.এ মামুন, কার্য্যকরী সদস্য সাইফুল ইসলাম, কার্য্যকরী সদস্য এসএম নাসির উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে নৃশংস হত্যার তীব্র নিন্দা জানান এবং এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলের কঠিন বিচার দাবী করেন। সভায় ইতিমধ্যে অনেক হত্যাকারীর বিচার সম্পন্নের জন্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রেসক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে বাকী হত্যাকারীদের বিচার সম্পন্নের আহবান জানান।

সরকারি কেবিএ কলেজে:

লিটন ঘোষ বাপি: সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে ১৫ আগস্ট ২০২০ শনিবার সকালে কলেজে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথমে যথাযথ নিয়মে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজ্ঞান ভবনের হল রুমে দিবসের আলোচনা সভা, হামদ-নাত, বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন। শিক্ষক মো: আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক কাউন্সিলের সম্পাদক ও সহকারী অধ্যাপক মো: মইনুদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রভাষক এস এম ফিরোজ আহমেদ ও কলেজ ছাত্রলীগের সভাপতি আমির হোসেন মিঠু।

আলোচনা সভার পূর্বে হামদ-নাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবশেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: হাফিজুর রহমান।

কুলিয়া ইউনিয়ন পরিষদ:

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫আগষ্ট) সকাল ৮.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কুরআন শরিফ তেলওয়াত, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য বিকাশ সরকারের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাতক্ষীরা জেলা শাখার অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল গফ্ফার, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নুর মোহম্মদ, আজিজুল ইসলাম ও রাখাল চন্দ্র পরা মল্লিক। এসময় কুলিয়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলিপ কুমার ও সাধারন সম্পাদক রঞ্জন মল্লিক, ১ নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মোসলেম আলী মোল্ল্যা, ইউপি সদস্য ভরত চন্দ্র, অচিন্ত কুমার মন্ডল, রওনক-উল-ইসলাম(রিপন), প্রেম কুমার ও কুলিয়া সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা সহ সকল ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান বৃন্দ, ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব: কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫আগষ্ট) জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা: অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম ও সদস্য রুহুল আমিন প্রমূখ।

 

৮নং ওয়ার্ড টিকেটে তাঁতীলীগ ও ছাত্রলীগ: কুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড টিকেটে তাঁতীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। শনিবার শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া অনুষ্ঠান করা হয়। কুলিয়া ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক আ: হামিদ হিমেলের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আ: সালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবু মোল্যা, সাহেব আলী, ছাত্রলীগের রোহান, সজিব ইয়াছিন ও সজিব প্রমূখ।

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়: দেবহাটার বহেরা এ.টি বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার(১৫আগষ্ট) শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় উপস্থিত ডা: শোকর আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিমুজ্জামান ও রফিক-উল-ইসলাম খান। এসময় শিক্ষক মুজিবুদৌলা শামীম, রাম প্রসাদ, তপন কুমার বাইন, সাফিয়া খাতুন, জ্যোতি রাণী, রুবেল আহমেদ, আমিমুল হাসান, হাফিজা খাতুন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষীকা বৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত
পরবর্তী পোস্ট
চট্টগ্রামে স্ত্রী ও শ্বাশুড়ির বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting