দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৮
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন: ভূমি ধসের আতঙ্কে এলাকাবাসী 

কর্তৃক M Helal সেপ্টেম্বর ২, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬ ০ কমেন্ট 169 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নোড়া গ্রামে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। জনবসতি, বসতবাড়ি ও কৃষিজমি মৎস্য ঘেরের একেবারে কাছাকাছি মাটির গভীর থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে যেকোনো সময় বড় ধরনের ভূমিধস ও সম্পদহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের জন্য এলাকায় ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। গভীর থেকে বালু তুলে নেওয়ার ফলে মাটির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও বসতভিটায় ধস নামার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ ঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের।

এলাকাবাসী বলছেন, কয়েকজনের ব্যক্তিগত আর্থিক লাভের জন্য একটি পুরো জনপদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ বালু উত্তোলন করে সাময়িক লাভ হলেও এর খেসারত দিতে হতে পারে সাধারণ মানুষকে। ঘেরের জমি থেকে বালি উত্তোলনের ফলে পাশ্ববর্তী বসতভিটা আর রাস্তা-ঘাটে ধস নামার সম্ভাবনা খুবই বেশি। যার ফলে চরম দুর্ভোগে পড়বে পুরো এলাকার মানুষ।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, জনবসতি ও কৃষিজমির পাশে ড্রেজার বসিয়ে গভীর থেকে বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনের নজরের বাইরে থাকার কথা নয়। যদি সংশ্লিষ্টদের কোনো বৈধ অনুমোদন না থাকে, তাহলে প্রশ্ন উঠছে কার ছত্রছায়ায় চলছে এসব কার্যক্রম? আর অনুমোদন থাকলে সেটির শর্ত কী, কোথা থেকে কতটুকু বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে এবং জননিরাপত্তা ও পরিবেশের বিষয়গুলো কীভাবে নিশ্চিত করা হয়েছে এসব বিষয় প্রকাশ্যে আনা জরুরি।

এলাকাবাসীর ভাষ্য, দুর্ঘটনা ঘটার পর প্রশাসনিক তৎপরতা নয়, দুর্ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজন। বসতবাড়ি বা কৃষিজমি ধসে পড়ার পর তদন্ত করে লাভ নেই। এখনই সরেজমিনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে বালু উত্তোলনের বৈধতা যাচাই করা দরকার।

তারা আরও বলেন, অনুমোদনবিহীন ভাবে বালু উত্তোলন কিংবা অনুমোদনের শর্ত ভঙ্গ করে পরিবেশ ও জননিরাপত্তা হুমকির মুখে ফেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। ড্রেজার জব্দ, কার্যক্রম বন্ধ এবং প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি বিষয়টি অবিলম্বে আমলে নিয়ে সরেজমিনে তদন্ত করা হোক। বালু উত্তোলনের অনুমোদন, জায়গাটির মালিকানা, উত্তোলনের পরিমাণ এবং পরিবেশ ও জননিরাপত্তার ওপর এর প্রভাব খতিয়ে দেখা হোক। অনুমোদন না থাকলে কিংবা আইনবহির্ভূত কার্যক্রম প্রমাণিত হলে ড্রেজারসহ বালু উত্তোলনের সব সরঞ্জাম জব্দ করে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসীর আশঙ্কা, প্রশাসনের পক্ষ থেকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কয়েকজনের বালুর ব্যবসার লাভের কাছে কি একটি জনপদের বসতবাড়ি, কৃষিজমি ও মানুষের নিরাপত্তা জিম্মি থাকবে? এ প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

জননিরাপত্তা, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় কে নেবে এ প্রশ্নও তুলেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি
পরবর্তী পোস্ট
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন নীরব

রিলেটেড পোস্ট

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক...

অক্টোবর ২০, ২০২৬

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব হলেন দেবহাটার সন্তান...

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...

অক্টোবর ১৯, ২০২৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...

অক্টোবর ১৮, ২০২৬

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...

অক্টোবর ১৬, ২০২৬

দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...

অক্টোবর ১৪, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অক্টোবর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting