দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৪
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটার কুলিয়ায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৯, ২০২১
জানুয়ারি ৯, ২০২১ ০ কমেন্ট 428 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় সাবেক সেনা সদস্য ও শিশু সহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ভাই বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। আহত সাবেক সেনা সদস্য হায়দার আলীর ভাই ও হামলার স্বীকার গোলাম মোস্তফা টুটুল জানান, শুক্রবার বিকালে আমি আমার ভাই হায়দার আলী, ভাবী শিরিনা হায়দার, আমার স্ত্রী সোনিয়া খাতুন ও আমাদের চার বছরের ছেলে সাফিন ঘের এলাকায় গেলে স্থানীয় সন্ত্রাসী ও ঘেরের জবরদখলকারী আলিপুরের আকবার আলীর ছেলে মোস্তাফিজুর রহমান বকুলের নেতৃত্বে আলিপুর ও পুষ্পকাটি এলাকার তার বাহিনীর আরও কয়েকজন রাম দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার ভাই হায়দার আলীকে তাড়িয়ে ধরে উপর্যুপরি কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। পিটিয়ে পা ভেঙ্গে দেয়া হয় আমার স্ত্রী সোনিয়া খাতুনের। এছাড়া হামলায় আমার চার বছরের শিশু সাফিন মুস্তাকিমের হাত ভেঙ্গে যায়, ভাবী শিরিনা হায়দারও মারাত্মক আহত হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হায়দার আলী ও শিরিনা হায়দারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে আছে।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা ওই ঘের দীর্ঘদিন জবরদখল করে রেখেছিল। পরে মামলা করলে রায় আমাদের পক্ষে আসে। তারপর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলে তার রায়ও আমাদের পক্ষে আসে। কিন্তু তারা কোনভাবেই জমি ছাড়তে চায় না। জোরপূর্বক তারা ওই জমি জবরদখল করে রেখেছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব সাহা পত্রদূতের প্রতিনিধি কে জানান, এ ঘটনায় আহত সাবেক সেনা সদস্যের ভাই গোলাম মোস্তফা টুটুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ৩। আসামীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাউন্সিলর প্রার্থী কাজী ফিরোজ হাসানের নির্বাচনী সভায় নজরুল ইসলাম
পরবর্তী পোস্ট
আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এক ও অভিন্ন-নজরুল ইসলাম

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting