দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৮
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

দেখা দিলেন ‘হীরামান্ডি’র গণিকারা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমায় তার জুড়ি মেলা ভার। ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’; নির্মাণে বরাবরই চমকে দিয়েছেন বানসালি। বড় পর্দায় তুলে এনেছেন ভারতীয় ইতিহাসের বহু আকর্ষণীয় গল্প-ঘটনা।

তবে এবার প্রেক্ষাগৃহে নয়, সোজা হাতের মুঠোয় আসছে বানসালির নতুন প্রজেক্ট। নাম ‘হীরামান্ডি’। এটি একটি ওয়েব সিরিজ। আরও স্পষ্ট করে বললে, সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ। এখানেও তিনি নিজের সেই ধারা অব্যাহত রাখলেন। প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন ভারত স্বাধীনের আগের হীরা মান্ডি জেলার জাঁকজমকপূর্ণ ইতিহাস-সংস্কৃতির উপাখ্যান। যেখানে থাকছে প্রেম, প্রতারণা, উত্তরাধিকার ও রাজনীতি সবই।

অনেকদিন ধরেই সিরিজটি নিয়ে দর্শকের মাঝে অপেক্ষা। অবশেষে এর প্রথম ঝলক সামনে আসলো। ফার্স্টলুকে পরিচয় করিয়ে দেওয়া হলো সিরিজের প্রধান ছয় চরিত্রকে। যারা প্রত্যেকেই নারী। মোহময়ী রূপে দেখা দেওয়া সেই অভিনেত্রীরা হলেন- মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে প্রকাশ করা হয়েছে এই ফার্স্টলুক টিজার। এর ক্যাপশনে বলা হয়েছে, ‘সঞ্জয়লীলা বানসালির সৃষ্টি করা অন্য সময়, অন্য অধ্যায়, অন্য জাদুকরী দুনিয়া; এর অংশ হতে আমাদের তর সইছে না। এখানে রইলো চমৎকার হীরামান্ডির এক ঝলক। আসছে শিগগিরই।’

এই সিরিজ নিয়ে বানসালি বলেছেন, ‘হীরামান্ডি আমার নির্মাণ ক্যারিয়ারে অন্যতম মাইলফলক। লাহোরের পতিতা সমাজের ওপর এই ধাঁচে এটি মহাকাব্যিক সিরিজ হতে যাচ্ছে। এটি একটি উচ্চাভিলাষী, বিশাল এবং সবকিছু ছাড়িয়ে যাওয়া সিরিজ, এজন্য আমি নিজেও নির্মাণ নিয়ে নার্ভাস।’

প্রসঙ্গত, সঞ্জয়লীলা বানসালি নির্মিত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে গেলো বছরের ২৫ ফেব্রুয়ারি। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ নামের সেই ছবি সুপারহিট হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। সূত্র: হিন্দুস্তান টাইমস

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নতুন আয়োজনে আসছে গাজী মাজহারুল আনোয়ারের গান
পরবর্তী পোস্ট
‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ : ১৫ দিনে ৩৬ সিনেমা, দেখা যাবে সারা দেশে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting