দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দুর্নীতি-অনিয়মে দেবহাটায় কোটি টাকার কাজ জলে জোয়ারে ভাঙছে খালের বেড়িবাঁধ

কর্তৃক kobirubel.satnadee জুন ১৩, ২০২৩
জুন ১৩, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

স্টাফ রিপোর্টার, দেবহাটা: সীমাহীন দুর্নীতি ও অনিয়মের ফলে পুনঃখনন শেষ হতে না হতেই জোয়ারের তোড়ে ভাঙতে শুরু করেছে দেবহাটা উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের সীমানা ঘেঁষে বয়ে চলা পুটিমারি খালের বেড়িবাঁধ। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার সরেজমিনে পরিদর্শনকালে কুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিধান চন্দ্র সরদার সহ স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের শুরুতেই পুটিমারি খালসহ কুলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি খাল পুনঃখননের কাজ শুরু করে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই পানি উন্নয়ন বোর্ডের দুই সেকশনার অফিসার (এস.ও) সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমানের যোগসাজোসে খাল পুন: খননে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো। দিনের পর দিন খাল পুন: খননে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চুক্তিবদ্ধ থাকায় এসব অনিয়ম দেখেও দেখতেননা তদারকির দায়িত্বে থাকা এসও সাইদুজ্জামান রনি ও সাইদুর রহমান। এমনকি সঠিক ভাবে খাল পুনঃখননের জন্য এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার বলা হলেও তাতে কর্ণপাত করতেননা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া পানি উন্নয়ন বোর্ডের এ দুই কর্মকর্তা। পরে তাদের দুজনকে শাস্তিমুলোক বদলী করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা আরও জানায়, পুনঃখননে সরকারি নিয়ম না মানায়, পনঃখনন পরবর্তী বর্তমানে মিলছেনা খালের পরিমাপ। খালটির একপাশ থেকে অপর পাশ পর্যন্ত (টপ টু টপ) গড় ৭১ ফুট প্রশস্ত করে খননের নির্দেশ থাকলেও তা গড়ায়নি ৫০ ফুটের উর্দ্ধে। এতে করে পুনঃখননের পর দৃশ্যত পূর্বের তুলনায় ছোট হয়েছে এসব খাল। শুধু তাই নয়, প্রায় দু’মাস আগে পুনঃখনন কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার আগেই দুর্নীতি-অনিয়ম ঢাকতে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিগ্রস্ত তৎকালীন দুই এসও’র যোগসাজোসে রাতারাতি খাল গুলোতে পানি ঢুকিয়ে দেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। সম্প্রতি পুন:খননকৃত এসব খালের পরিমাপ মেলাতে খালের বেড়িবাধের উপরিভাগের মাটি ছেঁটে নতুন করে বেড়িবাঁধ ঢালু করছেন সংশ্লিস্টরা। দুর্নীতি-অনিয়মের একই চিত্র দেখা দিয়েছে কুলিয়ার লাবণ্যবতী খাল পুনঃখননেও। একদিকে দুর্নীতি আর অন্যদিকে ধীরগতিতে পুনঃখনন কাজ চলায় গেল কয়েকমাস ধরে দূর্ভোগ, দূর্দশা আর পানি সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছেন কুলিয়া ইউনিয়নের হাজার হাজার মৎস্য ঘের মালিক। সীমাহীন দুর্নীতি-অনিয়মের ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পুটিমারি খালের আকার, আয়তন; তেমনি প্রবল জোয়ারের তোড়ে প্রতিনিয়ত ভাঙছে এর বেড়িবাঁধের বেশ কয়েকটি পয়েন্ট। ভাঙনে বিলীন হতে বসেছে প্রত্যন্ত জনপদ পুটিমারি প্রাইমারি স্কুলগামি একমাত্র রাস্তাটিও। সেজন্য অবিলম্বে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধর্ষণের অভিযোগে শ্যামনগরে ইউপি সদস্য আটক
পরবর্তী পোস্ট
দেবহাটায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি বিষয়ক অবহিতকরণ কর্মশালা

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting