দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

তিন খানকে এক ছবিতে দেখতে চান দর্শক: বাজেট নিয়ে সমস্যা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১০, ২০২০
জানুয়ারি ১০, ২০২০ ০ কমেন্ট 424 ভিউস

বিনোদন ডেস্ক: সলমন-শাহরুখকে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে শেষ দেখা গিয়েছিল সেই ২০০২-এ। তারপর থেকে কত জল্পনা…একসঙ্গে নাকি আবার তাঁরা ছবি করবেন, সেই মতো নাকি পরিচালকদের সঙ্গে কথাও চলছে…কিন্তু কই? ২০০২সালের পর আর একসঙ্গে ফুল-ফ্লেজেড ছবিতে দেখা মেলেনি তাঁদের। এদিকে আবার ইন্ডাস্ট্রিতে প্রায় তিরিশটা বসন্ত কাটিয়ে দিলেও শাহরুখ আর আমিরের একসঙ্গে ছবি করা হয়ে ওঠেনি আজও! নিন্দুকেরা বলেন, ‘ইগোর লড়াই’!

তবু ফ্যানেরা নাছোড়বান্দা। তিন খানকে এক ছবিতে দেখার সাধ তাঁদের কত্তদিনের! কিন্তু সাধ অধরাই থেকে যাবে, অন্তত ভাইজান দাবি করছেন এমনটাই।ইচ্ছা রয়েছে খুবই, তবু নাকি একসঙ্গে কাজ করা হয়ে উঠবে না তাঁদের। কেন? ‘ইগোর লড়াই’ নাকি অন্যকিছু? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজ না করার ‘কারণ’ ফাঁস করলেন সল্লু মিয়াঁ।

সলমনের কথায়, “আমি শাহরুখ এবং আমির যদি একসঙ্গে ছবিতে কাজ করি তাহলে সেই ছবির যা বাজেট হবে তা কোনও প্রযোজক সংস্থার পক্ষে দেওয়াই প্রায় অসম্ভব।”শুধু তাই নয়, সলমন হাই স্টারকাস্ট ছবি মুক্তির জন্য নিদেনপক্ষে ২০০০০ হাজার প্রেক্ষাগৃহের দরকার। অতগুলো প্রেক্ষাগৃহই বা কোথায়? একে ‘বিগ বাজেট’ তার উপর ‘বিগ নেমস’ সব মিলিয়ে সলমনের মতে আপাতত তিনখানকে নিয়ে ছবি করা ‘মুশকিল হি নহি নামুমকিন হ্যয়’।

এদিকে আবার পাপারাৎজির বাড়বাড়ন্তে ভীষণই বিরক্ত ভাইজান। ক্ষোভ উগরে দিয়ে বললেন, “যেখানেই যাই। সবাই চলে আসে’’। এদিক থেকে সল্লুদের আগের জেনারেশনের স্টাররা অনেক বেশি ভাগ্যবান বলেই মনে করেন তিনি। তখন সোশ্যাল মিডিয়ার এত বাড়াবাড়ি ছিল না, ছিল না হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার চাপও।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন সলমনের দবং সিরিজের তৃতীয় পর্ব। একে ‘দবং’ তার উপর সলমন! হিট যে হবেই তা ধরে নিয়েছিল সবাই। কিন্তু সেখানেও সলমনকে ক্লিন বোল্ড করে ট্রফি নিয়ে চলে গেলেন অক্ষয় কুমার, সৌজন্যে তাঁর নতুন ছবি ‘গুড নিউজ’। আমির খানও তাঁর পরের ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আজ কলকাতা, কাল দিল্লি পরশু মুম্বই করে বেড়াচ্ছেন। কিন্তু শাহরুখ? না, কিং খানের হাতে এই মুহূর্তে কোনও ছবি নেই। এমন নয় যে অফার পাচ্ছেন না তিনি। নিজেই কিছুটা সরে রয়েছেন ছবি দুনিয়া থেকে। কানাঘুষো শোনা যায়, ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় হতাশ শাহরুখ আপাতত ভাল স্ক্রিপ্টের অপেক্ষায়…

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিদিন ৯১টি ধর্ষণ, ৮০টি খুন আর ২৮৯টি অপহরণ!
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting