তালায় ভূমিহীন সমিতির কমিটি গঠন

আকবর হোসেন,তালা: “ঘর চাই- জমি চাই” স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা ভুমিহীন সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির নেতৃবন্দের উপস্থিতিতে শেখ আবু দাউদ কে সভাপতি  ও মোঃ সেলিম সরদার কে সাধারণ সম্পাদক  করে এ কমিটির অনুমোদন দেয়া হয় ।  এ কমিটি গঠন উপলক্ষে তালার পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুমিহীন সমিতির  অধিকার আদায়ের দিকনির্দেশক বক্তব্য দেন,  জেলা ভুমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, বিশেষ অতিথিরা বক্তব্য দেন জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ।  এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা ভুমিহীন সমিতির সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকাত আলী, জেলা ভুমিহিন সমিতির যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক,রহমত আলি।  এ ছাড়াও সাতক্ষীরা সদর উপজেলা ভুমিহীন সমিতির নেতা সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

spot_img

More from this stream

Recomended