দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৬
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় বাল্য বিয়ের অপরাধে অভিভাবকদের ২৫ হাজার টাকা জরিমানা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৯, ২০১৯
ডিসেম্বর ১৯, ২০১৯ ০ কমেন্ট 437 ভিউস

কিশোর কুমার: তালায় বাল্য বিবাহের আয়োজন করায় কনের পিতা, বরের বড় ভাই ও বড় চাচাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে এ রায় প্রদান করেন। এ সময় অপ্রাপ্ত বয়স্ক কনের পিতা উপজেলার ইসলামকাটি গ্রামের আবু তালেব মোড়লকে ১০ হাজার টাকা, বরের বড় ভাই দোহার গ্রামের মৃত: শেখ মতিউর রহমানের ছেলে গোলাম আজম শেখকে ১০ হাজার এবং বরের বড় চাচা দোহার গ্রামের শেখ মুজিবুর রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালা উপজেলার দোহার গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম আজাদের সাথে ইসলামকাটি গ্রামের আবু তালেব মোড়লের নাবালিকা কন্যা ও ইসলামকাটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিকঠাক হয়। এনিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কনের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এ খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও তালা থানার এসআই মোঃ আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হন। পরে নাবালিকা কনের সাথে বিয়ে ঠিক করার অপরাধে কনের পিতা, ছেলের বড় ভাই ও বড় চাচাকে উক্ত সাজা প্রদান করা হয়। এ সময় তারা জরিমানার টাকা পরিশোধ করেন এবং পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত ছেলে-মেয়েকে বিয়ে করাবে না বলে মুচলেখা দিয়ে মুক্তি পান।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতবঙ্গ পিস এ্যওয়ার্ড পেলেন দেবহাটার চেয়ারম্যান আবু বকর
পরবর্তী পোস্ট
আশাশুনির বড়দলে কৃষক মেলা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting