তালায় পরকীয়ার জেরে আপত্তিকর অবস্থায় মেম্বারসহ মহিলা আটক

তালা প্রতিবেদক: তালায় তেতুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ বাবর আলী মোড়ল(বাবু) মহিলা সহ আপত্তিকর অবস্থায় আটক পুলিশ। মঙ্গবার রাতে তাকে আড়ংপাড়া গ্রাম হতে আটক করা হয় ।

এলাকাবাসী সুত্রে জানাযায়,উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত: মোকাম আলী গাজীর ছেলে ইউপি সদস্য মোঃ বাবর আলী মোড়ল (৪৫) সাথে গ্রামের গাজী শহিদুল ইসলামের স্ত্রী ফজিলা বেগম(৩৫) সাথে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক চলে আসছিলো। তারই সুত্রে ধরে শহিদুল ইসলাম ভাটার কাজে বাহিরে থাকায় মঙ্গলবার রাতে বাবুর আলী শহিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে ফজিলা বেগমের সাথে অবৈধ সর্ম্পকে লিপ্ত হয় । এই সময় ওৎ পেতে থাকা স্থানীয় এলাকাবাসী ফজিলা বেগম ও বাবুর আলীকে ঘরের ভিতরে তালা বন্ধ করে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে আপত্তিকর অবস্থায় খাটের নিচ হতে বাবুর আলী ও ফজিলা বেগম কে আটক করে । আরও জানাযায়,বাবুর আলী সংসার জীবনে ৩টি বিবাহ করেছে। বর্তমানে তার ২টি স্ত্রী ও ২ পুত্র সন্তান আছে ।

জাতপুর ক্যাম্প ইনচার্জ সাইদুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আটক করে তাদের থানায় প্রেরন করেছি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে পরকীয়ার অপরাধে বাবর আলী সহ ফজিলা বেগম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

spot_img

More from this stream

Recomended