তালায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিশেষ প্রতিবেদক,তালা: “মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় সমাজসেবা দিবস-২০২২ পালিত হযয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২ জানুয়ারী) সকাল ১০ টায়  তালা উপশহরের গুরুত্বপুর্ণ সড়কে  র‌্যালী প্রদক্ষিন  শেষে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও তালা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী তৌফিক ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন  পাপড়ি,  মুক্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার  আলাউদ্দিন জোয়াদ্দার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান ,তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তথ্য সেবা অফিসার সাথি রায়, বিশিষ্ট সমাজ সেবক উত্তম সেন , সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ এনামুল হক, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ আব্দুল কুদ্দুস, গাজী মঞ্জুরুল ইসলাম গাজী সুলতান আহমেদ, মোঃ আব্দুস সোবহান, কারিগরি প্রশিক্ষক মোঃ ওমর আলীসহ প্রমূখ।

spot_img

More from this stream

Recomended