দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৮
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

তথ্যচিত্র নির্মাণ করছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গের নামজাদা চিকিৎসক বিধান চন্দ্র রায়কে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করতে চলেছেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সম্প্রতি এ বিষয়ে শিল্পী আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের (এন আর এস) অ্যানাটমি বিভাগের সঙ্গে।

ভারতে এসে তথ্যচিত্রের শুটিং করার জন্য দুই দেশের দূতাবাসসহ আরও কিছু জায়গা থেকে অনুমতি নেওয়া দরকার। সেই কাজও দ্রুতগতিতে চলছে বলে জানা গেছে। ফলে, এন আর এস কর্তৃপক্ষ এখন প্রস্তুতি নিচ্ছে বিধান রায়ের স্মৃতিকে তথ্যচিত্রে বন্দি করার। যে চিকিৎসক ভারতের গর্ব, তাঁকে বিশ্বের দরবারে ছবির মাধ্যমে তুলে ধরতে চাইছেন বাংলাদেশের গর্ব সাবিনা। এটাও একটি উল্লেখযোগ্য বিষয় বলে মনে করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের তখন নাম ছিল ক্যাম্পবেল হাসপাতাল। সেখানে ১৯১২ থেকে ১৯১৯ পর্যন্ত কাজ করেছিলেন এই কিংবদন্তি চিকিৎসক। এখান থেকে তিনি বর্তমানের আরজি কর হাসপাতালে কাজে যোগ দেন। কিন্তু এন আর এস-এ রয়েছে তাঁর স্মৃতি সমৃদ্ধ চিহ্ন। তিনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারটি উদ্ধার করে হাসপাতালের মিউজিয়ামে রাখা রয়েছে। সাধারণ মানুষ সেখানে ঢোকার অনুমতি পান বছরে একবার। এছাড়াও এন আর এস তাদের প্রাক্তন সহকর্মী তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মনে রেখেছে নানাভাবে। ইতিহাস থেকে জানা যায়, তিনি কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরও ডাক্তারি পড়ুয়াদের বিনামূল্যে এখানে পড়াতেন।

তাঁর অবদান যেমন চিকিৎসা ক্ষেত্রে ছিল তেমনি ছিল অধ্যাপনায়, দরিদ্র সেবায়। সেই সঙ্গে শব ব্যবচ্ছেদের ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার ছিল। অ্যানাটমিকাল সোসাইটি অব ইন্ডিয়ার রাজ্য সভাপতি এবং এন আর এসের অ্যানাটমি বিভাগের শিক্ষক- চিকিৎসক ডা. অভিজিৎ ভক্ত বলেন, ‌‌‌‌‌‌‌‌‘বিধান রায় দেশ বা রাজ্যের পাশাপাশি এন আর এস-এরও গর্ব। তিনি যে শুধু একজন ভালো চিকিৎসক বা শিক্ষকই ছিলেন তা নয়, অ্যানাটমিতেও তাঁর প্রবল দক্ষতা ছিল। শব ব্যবচ্ছেদ ক্ষেত্রে তাঁর অসাধারণ পারদর্শিতা ছিল। এই দিকগুলোকে নিয়েই তথ্যচিত্র করার প্রস্তাব দিয়েছেন সাবিনা।’

এই এন আর এস হাসপাতালের অ্যানাটমি বিভাগ ছিল ডা. বিধান রায়ের কর্মক্ষেত্র। এই গর্বের জায়গাই বন্দি হতে চলেছে সাবিনার ক্যামেরার ফ্রেমে। তবে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কেন চিকিৎসক বিধান চন্দ্র রায়কে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে চাইবেন, সে বিষয়ে তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী পোস্ট
মা’সহ মেয়েকে বেঁধে নির্যাতন, ভিডিও ধারণ করে টিকটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting