দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৮
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...
তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের হিড়িক

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২১
এপ্রিল ১০, ২০২১ ০ কমেন্ট 616 ভিউস

নিজস্ব প্রতিবেদক:  করোনা ভাইরাসে দেশ যখন নিস্তব্ধ সেই সুযোগে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় সরকারী জায়গা দখল করে অবৈধভাবে গণহারে পাঁকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে কলারোয়া সীমান্ত এলাকার আব্দুল আজিজ, আসাদ, বাবুসহ কয়েকজন অসাধু ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয় একের পর এক সরকারী জমি দখল করে আসলেও প্রশাসন ও ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তার এ ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই বলে দাবী এলাকাবাসীর। এদিকে প্রশাসনের সঠিক নজরদারী না থাকার ফলে প্রভাবশালীরা সরকারী জমি গুলো দখল করে নিচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। যার ফলে তারা এসব অবৈধ কাজ করে পার পেয়ে যাচ্ছেন এবং সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছেন। এমনকি এসকল অসাধু ব্যবসায়ী প্রশাসনের কতিপয় লোকজনকে ম্যানেজ করে নিয়মবহির্ভূত ভাবে সরকারি জায়গায় পাঁকা ছাঁদ বিশিষ্ট দোকান ঘর তৈরী করছে। স্থানীয় ভূমি কর্মকর্তা বলছেন এ জায়গা সড়ক ও জনপথ বিভাগের। আবার দেখা গেল একই সিরিয়ালের একটি জায়গা ডিসিআর ও সংস্কারের আবেদনের পেক্ষিতে অনুমতি দিয়েছেন স্থানীয় ভূমি কর্মকর্তা। সপ্তাহখানেক ধরে এ অবৈধ কাজ চলমান ও প্রশাসনের কোনো তৎপরতা না থাকায় এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ঝাউডাঙ্গা বাজারের ভাংড়াখাল সংলগ্ন স্থানে গণহারে পাঁকা দোকান নির্মাণ করতে দেখা যায়। কলারোয়া সীমান্ত এলাকার আজিজ, আসাদ, বাবুসহ বেশ কয়েকজন সড়কের জায়গায় সামনে টিন দিয়ে ঘিরে ভিতরে কয়েকজন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে পাঁকা দোকান ঘর নির্মাণে ব্যস্ত হয়ে উঠেছে। এসময় অভিযুক্ত আজিজ জানান, আমি আড়াই বছর আগে স্থানীয় এলাকার পরিতোষ সরকারের নিকট থেকে খোলার চাল বিশিষ্ট দোকান ঘরসহ জায়গাটি ক্রয় করি। সেটি ভেঙে এখন আমি নতুন করে দোকান ঘর তৈরী করছি। তবে অভিযুক্ত আরো ব্যক্তিদের কাছে জায়গার ডিসিআর, নির্মাণ ও সংস্কারের আবেদনের বিষয়ে জানতে চাইলে তারা কোনোকিছুই করেননি বলে জানান।

বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জানান, এ বাজারে অবৈধ ও অপরিকল্পিত ভাবে সরকারি জায়গা ও সড়কের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করায় সরকার রীতিমত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পরিকল্পিত ভাবে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 এবিষয়ে বেলা ১১টার দিকে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে গেলে অফিসে তালাবদ্ধ থাকায় মুঠোফোনে যোগাযোগ করলে ভূমি কর্মকর্তা আব্দুল বারী জানান, করোনা ভাইরাসের কারণে অফিসে যাচ্ছিনা। বাজারে গণহারে পাঁকা দোকান ঘর নির্মাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জায়গা গুলো সড়ক ও জনপথ বিভাগের আপনি তাদের সাথে কথা বলেন। সাতক্ষীরা সদর উপজেলার এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান জানান, স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আপন সংস্থার আয়োজনে সাতক্ষীরায় করোনা প্রতিরোধে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
করোনা আক্রান্ত হয়ে শ্যামনগরের আবুল বাসারের মৃত্যু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...

জুন ১৩, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting