দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৪
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় বেতনার বেড়িবাঁধ কেটে মাটি বিক্রি

কর্তৃক kobirubel.satnadee মে ৮, ২০২৩
মে ৮, ২০২৩ ০ কমেন্ট 348 ভিউস

আহাদুর রহমান জনি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত বেতনা নদী খননে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নদী খনন না করে পুরাতন ভেড়িবাঁধসহ সরকারি রাস্তার গাঁ ঘেঁষে মাটি কেটে রাতের অন্ধকারে বিক্রি করছে সাব-কন্ট্রাক্টর শাহীন। স্থানীয় কিছু মাটি খেকো দূর্বৃত্তদের সহায়তায় আশেপাশের ভাটায় কোটি টাকার মাটি বিক্রি করেছে সে। মাটি খেকোদের দৌরাত্মে ঝুঁকিতে পড়েছে পাউবোর শহর রক্ষা বাঁধ। সাব কন্ডাক্টর শাহিন সাবেক মেম্বার শরিফুজ্জামান ময়না ও মুজিবর রহমানের নেতৃত্বে তাদের বাহিনী নিয়ে বেড়িবাঁধের মাটি কেটে ডাম্পার গাড়ি ও মিনি ট্রাকে করে বিভিন্ন ইটভাটা নিয়ে যাচ্ছে। প্রতি ডাম্পার গাড়ি ও মিনি ট্রাক প্রতি ১৫০০-২০০০ টাকা করে নিচ্ছে তারা। এতে একদিকে সরকারি টাকায় নির্মাণ করা নদীর বাঁধ ধ্বংস হচ্ছে। অন্যদিকে কোটি টাকার মাটি বিক্রি করে নেতাদের পকেট ভারী হচ্ছে। ডাম্পার গাড়িতে মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার কারণে ক্ষতি হচ্ছে সদ্য নির্মিত পাকা রাস্তা। ডাম্পার থেকে রাস্তার ওপর মাটি পড়ার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যদিও রাস্তা পাকা কিন্তু একটু বৃষ্টি হলেই কাদা হয়ে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। রোদ হলে ধূলো আর বৃষ্টি হলে কাদায় অতিষ্ঠ হয়ে পড়তে হয় এলাকাবাসীর। তাছাড়া নদীর দুই পাড়ের মানুষ ভুগছেন প্লাবন আতঙ্কে। অন্যদিকে রাত ৯ টা থেকে ভোর পর্যন্ত চলা মাটি চুরির অভিযানে সৃষ্ট ডাম্পার ও ভেকু মেশিনের শব্দে রাতে স্থানীয়রা ঘুমাতে পারেন না। সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় কিছু প্রভাবশালী নেতাদের নেতৃত্বে এমন নদী খনন কাজ করা হচ্ছে। নদী খনন করে মাটি দেয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। কিন্তু সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার কিছু সচেতনমহল ও স্থানীয়রা বাধা দেওয়ায় তাদের ওপর ক্ষিপ্ত হয় প্রভাবশালী নেতারা। বেড়িবাঁধ কেটে মাটি বিক্রি করায় বেড়িবাঁধ সরু হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সুজিত রায় জানান, ‘ডাম্পার গাড়িতে করে ওই মাটি বহনের সময় ঝাউডাঙ্গা হরিতলা মন্দিরের পাচিল ভেঙ্গে যায় এতে করে সংখ্যালঘুরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেত্রাবতীর নদী থেকে মাটি নিয়ে বিভিন্ন জায়গায় জলাশয় ভরাট করছেন কিছু ব্যক্তি, যা সম্পূর্ণ বেআইনি। এভাবে মাটিকাটা চলতে থাকলে বেত্রাবতী নদীর খননকাজ শেষ হওয়ার আগেই বাঁধ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ‘ তিনি আরো বলেন, ‘আমার নিজ রেকর্ডিয় সম্পত্তির গাঁ ঘেঁষে পুরাতন বাঁধের মাটি কাটায় সামনের বর্ষা মৌসুমে আমার বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বর্তমানে মাটি নিচ্ছেন স্থানীয় সাবেক মেম্বার শরিফুজ্জামান ময়না ও মুজিবুর রহমান নামে দুই ব্যক্তি। তাদের কাছে জানতে চাইলে তারা জানান, নদী খননের মাটি রাখার জায়গা না পাওয়ায় আমরা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার আরো অনেকে বলেন, বেত্রাবতী নদীর খনন কাজ এখনো শেষ হয়নি। এভাবে বেড়িবাঁধের মাটি সরিয়ে নিলে খনন কাজ শেষে পানি ছেড়ে দিলে পুরো সাতক্ষীরা জেলা পানিতে ভেসে যাবে। তাছাড়া ভেসে যাবে ঝাউডাঙ্গা, হাচিমপুর, রাজবাড়ী, পাথরঘাটা, হাজিপুর, নারায়ণপুর, বল্লীসহ অনেক এলাকা। সরকারের কোটি কোটি টাকার এ প্রকল্প এলাকাবাসীর কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেন তারা।
এ বিষয়ে জানতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী-২ এর নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
রাস্তার বিষয়ে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: সুজায়াত হোসেন বলেন, ঘটনাটি আমি জানতাম না, তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোষীদের চিহ্নিত করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ঝাউডাঙ্গার স্থানীয় জনগণ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ ইউপি সদস্য বাবুর বিরুদ্ধে,থানায় এজাহার দায়ের
পরবর্তী পোস্ট
জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তরিকুল জখম: আটক ১

রিলেটেড পোস্ট

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদের প্রশাসককে সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার...

জুন ৮, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

রাজারবাগানে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা...

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting