দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জ্ঞান ফিরেছে ইস্রাফিলের, বন্ধ হয়নি রক্তক্ষরণ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১০, ২০২১
আগস্ট ১০, ২০২১ ০ কমেন্ট 353 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার বিয়ে। তাই নিয়ে বন্ধুমহলে নানা আলোচনা। বাড়ীতে উৎসবমুখর পরিবেশ। সবাই মেতে আছে আনন্দে। আনুষ্ঠানিকতা সব শেষ শুধু অনুষ্ঠানটিই বাকি। তার মধ্যে ঘটে গেল অঘটন। সন্ত্রাসীদের ছুরির আঘাতে মরতে মরতে কোনমতে ইস্রাফিল বেঁচে আছে হাসপাতালে।
গত ৪ আগস্ট বুধবারে বড় বাজার কাঁচা ও পাঁকামাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আব্দুর রহিম বাবুর উপর সন্ত্রাসী হামলায় গুরুতর জখম ইস্রাফিলের জ্ঞান ফিরেছে। তবে অবস্থা শংকট জনক। মাথায় ইটের আঘাতে সৃষ্ট ক্ষতচিহ্নে পড়েছে তিনটি সেলাই। বুকে ছুরি ঢুকিয়েছে ফুসফুস পর্যন্ত। দম নিতে কষ্ট হয় ইস্রাফিলের। রাতে দিতে হয় অক্সিজেন। ফুসফুস থেকে এখনও রক্ত আসছে। সে রক্ত বের করার জন্য লাগানো হয়েছে পাইপ। আধোচেতনা নিয়ে হাসপাতালের বেডে দিন কাটছে তার। তবে শুভ দিন শুক্রবারে বিয়েটা স্থগিত করা হয়েছে।
ইস্রাফিল জানায়, ‘আমি বাড়ি যাচ্ছিলাম। পথে দেখি ছালাম আমার মামার জামা ধরে টানতেছে। আরো কয়েকজন ব্যক্তি মিলে হেনস্তা করছে। তাই আমি এগিয়ে গিয়ে মামাকে ছাড়িয়ে দেই। ছাড়িয়ে দেয়ায় ছালাম আমার সাথে বাকবিতন্ডায় জড়ায়। এসময় চপল ও তামজিদ বাড়ি থেকে বের হয়ে আসে। তখন কথাকাটাকাটি হাতাহাতিতে পরিনত হয়। এমন সময় চপল দৌড়ে এসে আমার মাথায় ইট দিয়ে আঘাত করে। যখন আমি পরে যাচ্ছি তখন তামজিদ আমার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। সে সময় আরেকজন আমার পেটে ছুরি দিয়ে আগামাথা একটি পোচ দেয়। আমি চোখে অন্ধকার দেখি। তারপর আমি আর কিছু বলতে পারিনা। চোখ মেলে দেখি আমি খুলানায় হাসপাতালে। আমার ভাবী শ্বশুরবাড়ি থেকে একটি ১২ আনা ওজনের স্বর্ণের চেন আমাকে উপহার দেয় যা ঘটনাস্থলে খোয়া গেছে। আমার ব্যবহৃত মোবাইল ফোনটি দুমড়ে মুচড়ে যায়। যার আর ব্যবহার করা যাবে না।’
উল্লেখ্য, বড়বাজার কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুর রহিম বাবু দীর্ঘদিন আমি আনিছের কাছে ১০ হাজার টাকা পান। তিনি বলেন ‘টাকাটা দিতে টালবাহানা শুরু করে সে। ৫ আগস্ট, বুধবার দুপুরে বাড়ি যাওয়ার পথে সুলপুরের মধ্যে তাকে দেখে আমি পেছন থেকে ডাক দেই। এ সময় সুলতানপুরের চপলের বাড়ির সামনে আনিছ দাঁড়ায়। আমি পাওনা টাকা চাইলে চপলের বাড়ির মধ্যে থেকে কয়েকজন যুবক বের হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় চপল বাইরে এসে আমার সাথে কথা বলে। কথার একপর্যায়ে কথা কাটাকাটিতে রূপ নেয়। এমন সময় চপলের ছেলে তামজিদ গালিগালাজ করলে ইস্রাফিল তাকে বাধ সাধে। একপর্যায়ে ইস্রাফিলকে তামজিদ মারতে থাকে। তখন চপল পিছন থেকে আস্ত ইট দিয়ে ইস্রাফিলের মাথায় সজোরে আঘাত করে। ইস্রাফিলের মাথা ফেটে রক্ত পড়তে থাকে। হঠাৎ চপলের ছেলে তামজিদ ইস্রাফিলের ফুসফুস বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। এতে ইস্রাফিলের ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়। তার হাত থেকে ছুরি নিয়ে ফারুক ইস্রাফিলের পেটে আরেকটি পোঁচ দেয়। হামলার সময় আরও অংশ নেয় সালাম ও আনিছ সহ অজ্ঞাত আরও ৪-৫জন। ঘটনা অন্য দিকে মোড় নিলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ইস্রাফিলের অবস্থা শংকট জনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করে। পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার অপারেশন শেষে আইসিইউতে রাখা হয়েছিল।ইস্রাফিলের এখনও স্থিতিশীল হয়নি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জমজমাট জুয়ার আসর, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
পরবর্তী পোস্ট
সুমনা ফাউন্ডেশন এর সামাজিক কার্যক্রমে উপকৃত হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting