দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

জোর করে কৃষকের কাঁচা ধান কেটে ঘর তুললেন ইউএনও!

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২১
জানুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 357 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: পুলিশ নিয়ে জোর করে কৃষকের কাঁচা ধান কেটে গৃহহীনদের জন্য মুজিববর্ষের উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাছিরাবাদে খাসজমির পরিবর্তে ব্যক্তিগত জমিতে এভাবে ঘর তোলায় ইউএনও’র বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

পরে ঘর তুলতে ওই জমিতে আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সময় সংবাদের কাছে সম্প্রতি অভিযোগ করেন গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ পূর্বপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বাবু।

আমিনুল ইসলাম বাবুর অভিযোগ, মাস দু’য়েক আগে তার বাড়ির পাশে পুলিশের উপস্থিতিতে আট শতক জমির কাঁচা ধান কেটে ফেলে সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ। তিনি বাধা দিলেও তার কোনো কথা শোনেননি তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের কাছে জানতে চাইলে তিনি ব্যক্তিগত জমিতে ঘর নির্মাণের বিষয়টি অস্বীকার করেন।

অন্যদিকে সময় সংবাদের প্রতিবেদক গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধায় ফিরে আসার পর গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, কাটাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিক মাহমুদ গোলাপের উপস্থিতিতে অন্য জায়গায় আট শতক জমির পরিবর্তে ইউএনও ষোলো শতক জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে সময় সংবাদকে জানান আমিনুল ইসলাম বাবু।

অন্যদিকে ওই আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের মেঝেতে ইট বিছিয়ে ঢালাই দেওয়ার কথা থাকলেও মাটির ওপরে ঢালাই করা হয় এমন অভিযোগ করেন ওই গ্রামের গৃহহীন জামিলা ও তার স্বামী শফিকুল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মিস্ত্রিরা ভুল করেছে। পরে গোবিন্দগঞ্জের স্থানীয় কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে ওই ঘরের মেঝে ভেঙে পুনরায় ঢালাই করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশ্রয়ণ প্রকল্পের সভাপতি রামকৃষ্ণ বর্মণ।

এ উপজেলায় বাস্তবায়নাধীন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের জন্য ১২০টি ঘরের প্রতিটির জন্য সরকারি বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

তিনি জানান, প্রকল্প বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই প্রকল্পের সব তথ্য তার কাছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু
পরবর্তী পোস্ট
নিরপেক্ষ নির্বাচন হলে অনেক এমপি পালানোর দরজা পাবে না: সেতুমন্ত্রীর ভাই

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting