দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৪০
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৫, ২০২২
ডিসেম্বর ৫, ২০২২ ০ কমেন্ট 537 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি:

জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন(বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার অয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, বাংলাদেশ, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন(বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী দুলাল চন্দ্র দাস, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, হেড’ এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ‘জীবনের জন্য’ এর সমন্বয়কারি জয়ন্তী দাস, আশ্রয় এর নির্বাহি পরিচালক গিয়াসউদ্দিন, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, প্রতিবন্ধী পূর্ণঃবাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, আজ ৫ ডিসেম্বর বিশ্ব মর্যাদা দিবস। ভারতের বিশিষ্ঠ দলিত নেতা বিআর আম্বেদকরের মৃত্যু দিবসটি বিশ্ব মর্যাদা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন প্রকল্প ও নীতিমালা থাকলেও তার সুবিধা পাওয়া যাচ্ছে না। তাই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দলিত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণসহ জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
এছাড়া দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবি সমূহ হলো- জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রæত প্রণয়ন করতে হবে; জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়াতে হবে; পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে; সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে; জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে: সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে: সরকারি বিশ^বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে; দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমান বাড়াতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় শীতার্ত মানুষের পাশে “মা ফাউন্ডেশন”র চেয়ারম্যান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় যক্ষারোগ প্রতিরোধে মতবিনিময়

রিলেটেড পোস্ট

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting