দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ২:২৪
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে র‌্যালি ও মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৪, ২০২২
নভেম্বর ২৪, ২০২২ ০ কমেন্ট 442 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার লস অ্যান্ড ড্যামেজের ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা নিউ মার্কেটের শহীদ স ম আলাউদ্দিন চত্বরে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, শ্রমিক নেতা রবিউল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক হাবিবুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলের মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। শহরে গিয়ে বস্তিতে বসবাস করছে। এই কারণে নগরে বস্তিবাসীর সংখ্যা বাড়ছে। উপকূল ছেড়ে শহরে চলে আসার পরও তারা খাদ্য সংকট, বাসস্থানের অভাব, বেকারত্ব, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সামগ্রিক অর্থে তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।
বক্তারা উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট দূরীকরণ, নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠন, নগরে নিরাপদ, টেকসই ভোগ ও উৎপাদন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন ও প্রভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এর আগে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটের শহীদ স ম আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
স্বাস্থ্যখাতে চ্যালেঞ্জ মোকাবেলায় হিমসিম খাচ্ছে উপকূলের যুব, কিশোরী ও নারীরা

রিলেটেড পোস্ট

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting