দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩৬
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়লিড নিউজ

জলবায়ু সংকট মোকাবেলায় সব সেক্টরকে কাজ করতে হবে-পরিকল্পনা মন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৯, ২০২২
ডিসেম্বর ১৯, ২০২২ ০ কমেন্ট 376 ভিউস

সাতনদী ডেস্ক: জলবায়ু পরিবর্তন জনিত সংকট উত্তরনে সরকারের পাশাপাশি জনসাধারনকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বে সোচ্চার ভূমিকা নিয়ে থাকেন। সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (এসএসিসিজেএফ) নানামূখি উদ্যোগ জলবায়ু সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল এগারটায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সংলাপে পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান উপরোক্ত বক্তব্য দেন। সংলাপ সঞ্চালনা করেন (এসএসিসিজেএফ) এর নির্বাহী সভাপতি ও এটিএন বাংলার কারেন্ট এ্যাফিয়ারস এডিটর কেরামত উল্লাহ বিপ্লব। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম। সংলাপে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বিশেষজ্ঞ মতামত দেন বিএমইটি এর মহাপরিচালক মোঃ আতিকুজ্জামান। উন্মুক্ত মতামত দেন দৈনিক সাতনদীর প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান।
পরিকল্পনামন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় জাতীয় এ সংলাপের গুরুত্বপূর্ণ সব সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান তার নীতি নির্ধারনী মতামতে বলেন, “সংলাপে গুরুত্বপূর্ণ মতামত উঠে এসেছে। সাতক্ষীরা ও গাইবান্ধার সুপারিশ গুরুত্ব দেয়া হবে। ”তিনি সংলাপের সুপারিশ সমূহ তার মন্ত্রনালয়ে প্রেরণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
বিশেষজ্ঞ মতামতে অধ্যাপক ডঃ আহমেদ কামরুজ্জামান মজুমদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণ করে বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় তিনি পথ দেখিয়ে গেছেন। আমাদেরকে কার্যকরী ও বাস্তবমুখি পদক্ষেপ নিতে হবে।
জনশ´ি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহা পরিচালক শহিদুল আলম এনডিসি তার মতামতে বলেন, জলবায়ু সংবকট মোকাবেলায় সরকারকে নানামূখি পদক্ষেপ নিতে হবে। সব মানুষকে এই সংকট মোকাবেলায় দায়িত্ব নিতে হবে। সব সেক্টরের মানুষকে যদি সম্পৃক্ত করা যায় সে পদক্ষেপ নিতে হবে।
সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ বাস্তুচ্যুত হয়ে হচ্ছে শহরমূখি। এবং একটি অংশ যাচ্ছে প্রবাসে। বছরে ৭০ হাজার মানুষ প্রবাসে যাচ্ছে। তারা শ্রমের নায্য মজুরি পচ্ছে না। এক্ষেত্রে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যেসব দেশের কারণে এদেশের মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে তারাও এসব মানুষের দায় নিচ্ছে না। তারা যাতে দায়িত্ব নেয় সে ব্যাপারে তাদেরকে বলতে হবে। বাংলাদেশকে সোচ্চারভাবে তাদের দাবি বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। এই সংকট মোকাবেলার জন্য জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে যাতে দায়িত্ব নেয় সেব্যাপারে দায়িত্বশীলদের কাজ করতে হবে।
বাংলাদেশ সরকারকে সোচ্চারভাবে দাবীগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাভায় লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কালিগঞ্জের বিষ্ণুপুর পিকেএম হাইস্কুলে সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরার হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ,শাস্তি পেল...

জুলাই ২৬, ২০২৬

টানা বর্ষণে ভাসছে সাতক্ষীরার জনপদ, চরম ভোগান্তিতে নিম্ন...

জুলাই ২৫, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

সরকারী অনুমতি ছাড়াই পিটি আইতে অর্ধশতাধিক গাছ কর্তন

জুলাই ২৩, ২০২৬

এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন

জুলাই ২২, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting