দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪০
মর্তে বাঁজলো মায়ের জয়ধ্বনি, আজ মহালয়া
শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ
কাশফুলের সাদা মেঘে হারিয়ে যাওয়া এক বিকেল: আজকের...
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

জয়নগর মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত! এমপির হস্তক্ষেপ কামনা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১১, ২০২৪
জানুয়ারি ১১, ২০২৪ ০ কমেন্ট 1006 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ ল্যাব সহকারী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষা হওয়ার আগেই জানা যাচ্ছে কোন পদে কে চাকরি পেতে যাচ্ছেন। আবেদনকৃত প্রার্থীদের পরীক্ষা দিতে আগ্রহ নেই বলে অনেকে জানিয়েছেন। এব্যাপারে সাতক্ষীরা ৪ আসনের নব নির্বাচিত এমপি আতাউল হক দোলনসহ জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ২০২৩ একটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ ল্যাব সহকারী পদে একজন করে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৯ জন এবং গবেষণাগার/ ল্যাব সহকারী পদে ৯জন প্রার্থী আবেদন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আবেদনকৃত একজন প্রার্থী জানান, দুটি পদে পূর্বেই নিয়োগ চূড়ান্ত করে রাখা হয়েছে। অর্থের বিনিময়ে অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যদের সঙ্গে যোগসাজশে তা করেছেন। আমার কাছে ১০ লক্ষ টাকা দাবী করেছিল। কিন্তু আমার পরিবারের পক্ষে টাকা দেওয়া সম্ভব না।
অন্যান্য প্রার্থীরা অভিযোগ তুলে সাংবাদিকদের জানান, মোটা অংকের ঘুষ নিয়ে এ নিয়োগ দেওয়া হচ্ছে, বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার দাবী তাদের।
এদিকে, আগামী শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই চাকরি প্রার্থী চুড়ান্ত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সভাপতি ড. মোঃ আব্দুল মান্নানের বিরুদ্ধে। জানা গেছে, কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে মহিবুল্লাহ আনাস রনি ও গবেষণাগার/ ল্যাব সহকারী হিসেবে হারুন অর রশিদকে চূড়ান্ত করা হয়েছে।
সরেজমিনে চাকরি প্রার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগামী শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) তারিখে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দুইটা পদে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত হওয়ায় জনমনে ক্ষোভ এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষা বন্ধের দাবী জানিয়ে নব নির্বাচিত সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন চাকরি প্রার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ।
এ বিষয়ে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জানা মতে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি সঠিক নয়। নিয়োগের জন্য প্রার্থীরা কারও সঙ্গে লেনদেন করেছেন কি না, তা তিনি জানেন না। সব নিয়ম মেনেই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্বৃত্তের দেয়া আগুনে ভস্মিভূত নৌকার নির্বাচনী অফিস
পরবর্তী পোস্ট
তালায় আমরা বন্ধুর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ

অক্টোবর ৯, ২০২৬

শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণের...

অক্টোবর ৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অক্টোবর ৭, ২০২৬

শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting