দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০৯
সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জমি জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুজন আহত

কর্তৃক kobirubel.satnadee জুন ২০, ২০২৩
জুন ২০, ২০২৩ ০ কমেন্ট 542 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা কবিতা পরিষদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনির (৪৫) ও তার ভাগনী জোৎন্সা খাতুন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে সন্ত্রাসী হামলার ওই ঘটনা ঘটে। সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের মৃত ওয়াহেজ উদ্দীন সরদারের ছেলে সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনিরের সাথে যোগরাজপুর মৌজায় ১৫৪ শতক জমি নিয়ে তার শরীকদের সাথে বিরোধ চলছিলো। বিরোধ নিস্পত্তির জন্য গত ১৬ জুন শুক্রবার মনিরুজ্জামান মন্ময় মনির শরীকদের নিয়ে মাপজরিপ করে সীমানা পিলার পুতে ওই জমিতে ঘেরা-বেড়া দেন। কিন্তু তিনদিন পরে ১৯জুন সোমবার প্রতিপক্ষরা মন্ময় মনিরের জমির সীমানা পিলার তুলে ফেলে এবং ঘেরা-বেড়া উপড়ে দেয়। খবর পেয়ে মন্ময় মনির ২০ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই জমিতে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে ছয়ঘরিয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম, কবিরুল ইসলাম, মৃত নজরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম ও তার স্ত্রী, জিয়ারুল ইসলামের ছেলে ও স্ত্রীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে কবি মনিরুজ্জামান মন্ময় মনিরের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে বেদম মারপিতকরে গুরুত্বর আহত করে। এসময় প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে মন্ময় মনিরের ভাগনী সামছুর রহমানের মেয়ে জোৎন্সা খাতুন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে, সাতক্ষীরা কবিতা পরিষদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান মন্ময় মনির’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এবং হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা আনসার ও ভিডিপি সাতক্ষীরার আয়োজনে বৃক্ষ রোপণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ইয়ূথ হাবে বিতর্ক প্রতিযোগিতা

রিলেটেড পোস্ট

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর নজরদারি বিজিবির

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting