দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

চীনে বিক্ষোভকারীদের অনেকেই নিখোঁজ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 410 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিবাদ বিক্ষোভকারী এবং ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমনপীড়ন কড়া করেছে চীন। ফলে প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেককে এখন নিখোঁজ দেখা যাচ্ছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেককে নিখোঁজ করে দিচ্ছে কর্তৃপক্ষ। ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে তারা নীরবে কঠোর থেকে কঠোর করেছে দমনপীড়ন। সম্প্রতি সেখানে করোনাভাইরাস ইস্যুতে কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। একে হোয়াইট পেপার প্রতিবাদ হিসেবে আখ্যায়িত করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে এবং ক্ষমতাসীন চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রতিবাদকে দেখা হয় বিরল হিসেবে। ওই প্রতিবাদের সময় কিছু মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর মাসের পর মাস পেরোচ্ছে, তারা এখনো রয়েছেন পুলিশি হেফাজতে। এসব কথা বলেছেন চীনের অধিকারকর্মীরা।

একটি গ্রুপের হিসাবে এমন গ্রেপ্তার আছেন কমপক্ষে ১০০ মানুষ। তাদের মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক গ্রুপ ও বিদেশি ইউনিভার্সিটিগুলো। আটক থাকা ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে অধিকার বিষয়ক গ্রুপগুলো। এর মধ্যে ওইসব মানুষ আছেন যারা সাংহাই, গুয়াংজু এবং নানজিংসহ বেইজিংয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছিলেন।

এ বিষয়ে চীনা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু আটক ব্যক্তিদের বন্ধুবান্ধব ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে বেইজিংয়ে গ্রেপ্তার হওয়া ১২ জনের নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি। এর মধ্যে কমপক্ষে ৫ জনকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। পুলিশি হেফাজতে আছেন যারা তার মধ্যে আছেন চার জন নারী। তারা হলেন- কাও ঝিসিন, লি সিকি, লি ইউয়ানজিং এবং ঝাই ডেঙ্গরুই। ফ্যাসাদ এবং উস্কানি দেয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা হলো- অস্পষ্ট অভিযোগ যার শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ বছরের শাস্তি হতে পারে, এটা ব্যবহার করা হতে পারে ভিন্নমতকে গলাটিপে হত্যা করতে।

গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে অনেকে আছেন সুশিক্ষিত। তারা যুক্তরাষ্ট্র এবং বৃটেনের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছেন। আছেন লেখক, সাংবাদিক, সংগীতজ্ঞ, শিক্ষক, আর্থিক খাতের পেশাদার। বেইজিংয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বন্ধুত্বের নেটওয়ার্ক বিস্তৃত নয়। তারা মাঝে মাঝে বইয়ের ক্লাব, সিনেমায় একত্রিত হন। আলোচনা করেন। অনেক নারীর কাছে পুলিশ জানতে চেয়েছে তারা নারীবাদী কিনা অথবা নারীবাদী অধিকারের সঙ্গে যুক্ত কিনা। সাম্প্রতিক বছরগুলোতে নারী অধিকার বিষয়ক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেন্সরশিপ আরোপ করে তাদেরকে দমনপীড়ন করছে চীনা কর্তৃপক্ষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তুরস্কে উদ্ধার অভিযান শেষ হচ্ছে আজই
পরবর্তী পোস্ট
রাহুলের পদযাত্রা কি কংগ্রেসের ভোট বাড়াবে

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting